বাণিজ্য

আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণায় নতুন নীতিমালা

নিজস্ব প্রতিবেদক : দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের শেয়ারহোল্ডারদের কত শতাংশ লভ্যাংশ দিতে পারবে, তা নির্ধারণ করে নতুন একটি নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) জারি করা নীতিমালা অনুযায়ী, কোন আর্থিক প্রতিষ্ঠান কত লভ্যাংশ দিতে পারবে, তা তাদের মূলধন কাঠামোর ওপর নির্ভর করবে। তবে কোনো প্রতিষ্ঠান ১৫ শতাংশের বেশি নগদ লভ্যাংশ দিতে পারবে না।

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে। যা সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো হয়েছে।

সার্কুলার অনুযায়ী যে সকল আর্থিক প্রতিষ্ঠান সংরক্ষিতব্য সংস্থান না রেখে বাংলাদেশ ব্যাংক হতে ঘাটতি সমন্বয়ে ডিফারেল সুবিধা ভোগ করছে, সে সকল আর্থিক প্রতিষ্ঠান সম্পূর্ণ সংস্থান সংরক্ষণের পূর্বে কোন প্রকার নগদ লভ্যাংশ ঘোষণা করবে না।

তবে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন সাপেক্ষে সর্বোচ্চ ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করতে পারবে। শ্রেণিকৃত ঋণের হার ১০ শতাংশের বেশি হলে অনুমতি ছাড়া কোন প্রকার লভ্যাংশ ঘোষণা করা যাবে না।

আর্থিক প্রতিষ্ঠানের সিএআর বা ক্যাপিটাল অ্যাডকিয়্যুসি রেশিও (Capital Adequacy Ratio) ১০ শতাংশের কম এবং শ্রেণিকৃত ঋণের হার ১০ শতাংশের বেশি হলে লভ্যাংশ ঘোষণা করা যাবে না।

সার্কুলারে আরও বলা হয়, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আর্থিক প্রতিষ্ঠানগুলো নগদ লভ্যাংশের হার ১৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

এর আগে ব্যাংকের শেয়ারধারীদের কত শতাংশ লভ্যাংশ দেয়া যাবে তা নির্ধারণ করে নীতিমালা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। ওই নীতিমালা অনুযায়ী ব্যাংকগুলো নগদ ও বোনাস মিলিয়ে ৩০ শতাংশ লভ্যাংশ দিতে পারবে।

সাননিউজ/আরএম/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা