আন্তর্জাতিক

কিম জং উন আর বেঁচে নেই!

আন্তর্জাতিক ডেস্ক:

সকল প্রকার জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মারা গেলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন! এমনটাই দাবি করেছে হংকং টিভি। তবে এ বিষয়ে কোন প্রকার প্রতিক্রিয়া দেয়নি উত্তর কোরিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্র।

তবে সম্প্রতি উত্তর কোরিয়ার এই শাসকের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে পিয়ংইয়ংয়ে চিকিৎসক প্রতিনিধি দল পাঠিয়েছে চীন।

কিম জং উনের দুই সপ্তাহ আগে অস্ত্রোপচার হয়। তারপর থেকেই তার শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না বলে জানা যায়। এরমধ্যেই দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, সংকটজনক অবস্থায় রয়েছেন কিম জং উন।

এমন সময়েই হংকং টিভিতে সম্প্রচারিত, 'প্রয়াত হয়েছেন কিম জং উন।' এমনকী উত্তর কোরিয়ার শাসকের মৃতদেহ শায়িত রয়েছে, এই ছবিও দেখা গেছে হংকং টিভিতে। যদিও এর সত্যতা এখনও যাচাই হয়নি। পরিস্থিতির উপর নজর রাখলেও কিমের মারা যাওয়া নিয়ে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন বা ট্রাম্প প্রশাসন। সূত্র: ভারতীয় গণমাধ্যম এইসময়।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা