আন্তর্জাতিক

করোনার টিকা সবার কাছে পৌঁছানোর আহ্বান হু’র

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের সব ধরনের নতুন টিকা, নির্ণয় পদ্ধতি এবং চিকিৎসা বিশ্বের সবার কাছে সমানভাবে পৌঁছানো নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনাভাইরাস মোকাবিলা কাজে গতি আনার এক পরিকল্পনা উন্মোচনের সময় ২৪ এপ্রিল শুক্রবার এ আহ্বান জানান সংস্থাটির প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রথমবারের মতো মানবদেহে করোনাভাইরাসের পরীক্ষামূলক টিকা প্রয়োগ শুরু করেছে ইউরোপ। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুই জন স্বেচ্ছাসেবীর দেহে এ টিকা প্রয়োগ করে।

এছাড়া সম্প্রতি জার্মানির একটি প্রতিষেধকও মানুষের ওপর পরীক্ষার সবুজ সংকেত পেয়েছে। এরইমধ্যে কয়েকটি সম্ভাব্য প্রতিষেধকই ক্লিনিক্যাল টেস্টে উত্তীর্ণ হয়ে মানুষের ওপর পরীক্ষার জন্য প্রস্তুত হয়েছে।

এমন অবস্থায় শুক্রবার (২৪ এপ্রিল) এক ভার্চুয়াল সম্মেলনে করোনাভাইরাসের চিকিৎসা এবং প্রতিরোধে কার্যকর ওষুধ, নির্ণয় এবং টিকা উদ্ভাবন কাজে গতি আনার ঘোষণা দেন ডব্লিউএইচও প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস।

এ কর্মসূচিকে যুগান্তকারী সহযোগিতা আখ্যা দেন তিনি। ফুসফুসের রোগকে সাধারণ ঝুঁকি আখ্যা দিয়ে তিনি বলেন, কেবল ঐক্যবদ্ধ পদক্ষেপে এটাকে পরাজিত করা যায়।

গেব্রিয়াসিস বলেন, অভিজ্ঞতায় আমরা দেখেছি যখন কোনো রোগের প্রতিরোধের উপকরণ পাওয়া যায় তা সবাই সমানভাবে গ্রহণ করতে পারে না। আমরা এবার তা ঘটতে দিতে পারি না।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়ান ওই সম্মেলনে বলেছেন, করোনা প্রতিরোধ, নির্ণয় ও চিকিৎসায় ৭৫০ কোটি ইউরোর তহবিল গড়ে তুলতে হবে।

আগামী মে মাস থেকে এই ফান্ড গড়ে তোলা হবে জানিয়ে তিনি বলেন, এটা কেবল প্রথম পদক্ষেপ, ভবিষ্যতে আমাদের আরো দরকার হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, সত্য নাকি মিথ্যা

ঝালকাঠির রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়...

নরেন্দ্র মোদি ‘পাশবিকতার’ সীমা ছাড়িয়ে গেছেন : ধ্রুব রাঠি

ভারতের উত্তরাখন্ডের আলোচিত অঙ্কিতা ভাণ্ডারি হত্যা মামলার বিচার ও ন্যায়বিচারের...

আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!

সব সময় হাসিমুখে থাকা কিংবা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা সবার পক্...

নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রভাব ঝালকাঠির বাজারে

মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে সাগর ও নদ-নদীতে মাছ...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা