আন্তর্জাতিক

করোনার মধ্যেই বিশ্বের ৮টি গন্তব্যে ফ্লাইট চালুর ঘোষণা এমিরেটসের

আন্তর্জাতিক ডেস্ক:

সীমিত পরিসরে বিশ্বের আটটি গন্তব্যে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে দুবাইভিত্তিক এয়ারলাইন্স সংস্থা এমিরেটস।

বিশ্বব্যাপী করোনা মহামারি ও লকডাউনের মধ্যে ২৪ এপ্রিল শুক্রবার এ ঘোষণা দিল এয়ারলাইন্সটি।

তালিকার মধ্যে রয়েছে ইউরোপে করোনার মহামারির অন্যতম কেন্দ্রস্থল স্পেনও। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানায়।

ফ্লাইট শুরু করতে যাওয়া গন্তব্যগুলো হলো, জার্মানির ফ্রাঙ্কফুট (২৫, ২৭, ২৯ এপ্রিল), ইন্দোনেশিয়ার জাকার্তা (২৬ এপ্রিল), দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ (২৫ এপ্রিল), নাইজেরিয়ার লাগোস (২৬ এপ্রিল), লন্ডনের হিথ্রো (২৩, ২৪, ২৬, ২৮, ৩০ এপ্রিল), স্পেনের মাদ্রিদ (২৯ এপ্রিল), ফিলিপাইনের ম্যানিলা (২৪, ২৮, ৩০ এপ্রিল), তিউনিসিয়ার তিউনিস (৩০ এপ্রিল)।

নাগরিক ও ভ্রমণকারী যারা এই আট দেশে ফিরতে ইচ্ছুক তাদের জন্য এসব ফ্লাইট চালু করছে এমিরেটস।

যেসব যাত্রী জোহানেসবার্গ, লাগোস ও তিউনিস যাবেন তাদের অবশ্যই সংযুক্ত আরব আমিরাতে নিজ দেশের দূতাবাস অথবা কনস্যুলেটে যোগাযোগ করতে হবে। অন্য সব গন্তব্যের যাত্রীরা সরাসরি এমিরেটসের ওয়েবসাইট অথবা ট্রালেভ এজেন্টের মাধ্যমে টিকিট বুকিং দিতে পারবেন।

শুধু সংশ্লিষ্ট দেশের নাগরিক ও কোনো স্বজনের সঙ্গে দেখা করতে চান এমন ব্যক্তিই এই ভ্রমণের অনুমতি পাবেন।

প্রত্যেক যাত্রীকে আরব আমিরাতে স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা মেনে ভ্রমণ করতে হবে।

এছাড়া যাত্রীদের শারীরিক দূরত্ব ও মাস্কসহ নিজস্ব নিরাপত্তা নিজ দায়িত্বে মেনে প্লেনে চড়তে হবে। এর মধ্যে চেকইন করতে হবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর টার্মিনাল থেকে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা