আন্তর্জাতিক

করোনা সংকট আরও দীর্ঘস্থায়ী হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা সংক্রমণে বিশ্বের বহু দেশ এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এবং আরও অনেকদিন ধরে বিশ্বকে এই সংকট মোকাবিলা করে যেতে হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

বুধবার (২২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস এসব কথা বলেন।

জেনেভা থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, কয়েকটি দেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা গেছে ভাবলেও সেখানে নতুন করে ভাইরাসটির বিস্তার ঘটেছে। আফ্রিকা ও আমেরিকা অঞ্চলের কয়েকটি দেশে ভাইরাসটির সমস্যা বাড়ছে বলে সতর্ক করেন তিনি।

গত ৩০ জানুয়ারি ভালো সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছিল জানিয়ে ডব্লিউএইচও প্রধান বলেন, এর মাধ্যমে দেশগুলো প্রস্তুতি ও পরিকল্পনার জন্য যথেষ্ট সময় পেয়েছে। পশ্চিম ইউরোপের বেশিরভাগ মহামারি এখন স্থিতিশীল রয়েছে নয়তো কমে আসছে বলে জানান তিনি।

গেব্রিয়াসিস বলেন, ‘সংখ্যা কম হলেও আমরা আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও পূর্ব ইউরোপে ভীতিকর ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাচ্ছি।’ তিনি বলেন, ‘বহু দেশ এখনও তাদের মহামারির প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া মহামারি শুরুর দিকে আক্রান্ত হওয়া অনেক দেশেই এখন আবার নতুন করে সংক্রমণ বাড়ছে। কোনও ভুল করা চলবে না: আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এই ভাইরাসটি দীর্ঘ দিন আমাদের সঙ্গে থাকবে।’

উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে ১৮ লাখেরো বেশি মানুষের।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর...

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খ...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এ...

পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়

সন্তান না হলে অনেক ক্ষেত্রেই নারীর ওপর দায় চাপানো হয়। অথচ বন্ধ্যত্বের পেছনে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা