আন্তর্জাতিক

গ্রিন কার্ড স্থগিতের আদেশে ট্রাম্পের স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া স্থগিত করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

নির্দেশটি দুই মাসের জন্য কার্যকর করা হয়েছে। তবে প্রয়োজনে সেটির মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে ট্রাম্প।

তিনি বলেন, করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত অর্থনীতিতে মার্কিন নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সমালোচকরা বলছেন, মহামারির অজুহাতে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প নিজের দীর্ঘকাল পরিকল্পিত অভিবাসন নীতিগুলো প্রয়োগ করতে চাইছেন।

বুধবার (২২ এপ্রিল) ট্রাম্প বলেন, ‘অর্থনীতি ফের সচলের পর সব বেকার মার্কিন নাগরিকদের যেন কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হয়, তা এ নির্দেশটি নিশ্চিত করবে।’

তবে যুক্তরাষ্ট্র প্রতি বছর অস্থায়ীভাবে কাজের জন্য অভিবাসীদের যে ভিসা দেয়, তাতে এ স্থগিতাদেশের কোনো প্রভাব পড়বে না। এছাড়া, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে থাকা মার্কিন নাগরিকদের স্ত্রী বা স্বামী ও সন্তান এবং চিকিৎসক, নার্স বা অন্য স্বাস্থ্যকর্মী যারা দেশটিতে প্রবেশের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও এ আদেশ কার্যকর হবে না।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা