আন্তর্জাতিক

যুক্তরাজ্যের পর এবার করোনার ভ্যাকসিন প্রয়োগ করবে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিজ্ঞানীদের পর এবার জার্মান কোম্পানি বায়োএনটেক এবং যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী জায়ান্ট প্রতিষ্ঠান ফাইজারের তৈরি করোনার ভ্যাকসিন শিগগিরই মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করতে যাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ১৮ থেকে ৫৫ বছর বয়সী সুস্থ ২০০ জনের দেহে এই ভ্যাকসিনটি পরীক্ষা করা হবে।

২২ এপ্রিল বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্প্যান বলেছেন, এটি একটি ভালো লক্ষণ যে, জার্মানিতে একটি ভ্যাকসিন তৈরির চেষ্টা এগিয়ে চলছে। আমরা ভ্যাকসিনটির প্রথম পরীক্ষা চালাতে পারি। যারা এই রোগের উচ্চ ঝুঁকিতে থাকবেন তাদের শরীরে ভ্যাকসিনটির প্রয়োগ করা হবে।

বায়োএনটেক বলছে, ফার্মাসিউটিক্যালস জায়ান্ট ফাইজারের সঙ্গে যৌথভাবে করোনার এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে। ভ্যাকসিনটির নাম দেয়া হয়েছে বিএনটি১৬২। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমতি পেলে সেখানেও এই ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে ফাইজার।

বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত বেশ কয়েকটি করোনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। তবে চূড়ান্তভাবে করোনার একটি ভ্যাকসিন পাওয়ার জন্য কমপক্ষে এক বছর থেকে দড় বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। সূত্র: বিবিসি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা