জাতীয়

করোনা সংকটে জনগণের পাশে আছে আ.লীগ: কাদের

নিজস্ব প্রতিবেদক,

করোনাভাইরাসের মতো ভয়াবহ বৈশ্বিক মহামারির সময়ে যতদিন এই সঙ্কট থাকবে, শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ততদিন জনগণের পাশে থাকবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (২৯ মার্চ) ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের গৃহীত স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসূচি অব্যাহত থাকবে।

ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস সারাবিশ্বে মারাত্মক সংকট তৈরি করেছে। এই সংক্রমণ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান তিনি।

তিনি বলেন, "করোনাভাইরাসে সারাবিশ্বের স্বাভাবিক কার্যক্রম থমকে গেছে। কিন্তু মানব সভ্যতার অগ্রযাত্রা অবশ্যম্ভাবী। এই মানবিক বিপর্যয়ের মুখে করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ আওয়ামী লীগের সামাজিক সচেতনমূলক কার্যক্রম সারাদেশে চলমান রয়েছে।

বিজ্ঞানসম্মত স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগের নেতারা সারাদেশে সাধারণ মানুষের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ এবং কর্মহীন খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে।"

বাংলাদেশ আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সারাদেশের দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ যারা জনগণের পাশে দাঁড়িয়েছে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক সকল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন উল্লেখ করে এই ওবায়দুল কাদের বলেন, "বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের জনগণ সুখ, দুঃখ আবেগকে ধারণ করে রাজনীতি করে। বৈশ্বিক এই সঙ্কট মোকাবেলায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক সকল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। গ্রহণ করছেন স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কর্মপরিকল্পনা ও কর্মসূচি।

যতদিন এই সঙ্কট থাকবে শেখ হাসিনার সরকার বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ততদিন জনগণের পাশে থাকবে। সরকারের গৃহীত কার্যক্রম সারাদেশে অব্যাহত থাকবে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সমাজের ধনী ও বিত্তবানদের আহ্বান জানায় মানবিক বিপর্যয়ের এই দিনে আপনারা যার যার অবস্থান থেকে জনগণের পাশে দাঁড়ান সাহায্যের হাত বাড়িয়ে দিন।

অতীত ইতিহাস থেকে লক্ষ করা যায় এদেশের জনগণ সবসময় ধৈর্য ও দায়িত্বশীলতার সাথে সব ধরনের দুর্যোগ মোকাবেলা করেছে। কোন দুর্যোগের কাছেই তারা পরাজিত হয়নি। আপনারা কোন প্রকার গুজবে কান দিবেন না। মারাত্মক এই সংক্রামক প্রতিরোধে আমাদের সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ধৈর্য দায়িত্বশীলতার সাথে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।"

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া
ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দিসহ অন্যরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা