জাতীয়

বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ছাড়ছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা

সান নিউজ ডেস্ক:

বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফিরিয়ে নিতে ভাড়া করা বিমানে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকাস্থ দূতাবাস।

আসছে ৩০ মার্চ ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিয়ে ঢাকা থেকে ওয়াশিংটনের উদ্দেশে ছেড়ে যাবে।

২৮ মার্চ শনিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওয়েবপেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য দেওয়া হয়।

বার্তায় বলা হয়, বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে যেতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ দূতাবাস ভাড়া করা উড়োজাহাজের মাধ্যমে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে। বিশেষ ফ্লাইটটি ঢাকা থেকে দোহা (কাতার) এবং দোহা থেকে ওয়াশিংটন যাবে। ফ্লাইট ছাড়ার সময় নির্ধারিত তারিখের আগে যেকোন সময় জানানো হবে।

বার্তায় জানানো হয়, সব যাত্রীকে সম্মতি দিয়ে স্বাক্ষর করতে হবে যে বর্তমান সংকটজনক পরিস্থিতি উত্তরণের পরই এই ফ্লাইটে ভ্রমণের ভাড়া যুক্তরাষ্ট্র সরকারকে পরিশোধ করবেন। ভাড়ার পরিমাণ হবে এ রুটে চলাচলকারী বিমান পরিবহনে ইকনমি ক্লাসের সমপরিমাণ।

বিশেষ ফ্লাইটে বোর্ডিংয়ের আগেই এ সংক্রান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। বিমান বন্দরে ক্যাশ কিংবা ক্রেডিট কার্ডে কোন ভাড়া দেওয়া যাবে না। বিমানবন্দরে আসার পরিবহন ভাড়া ব্যক্তিগতভাবে বহন করতে হবে।

এই শর্তে যারা এই বিশেষ ফ্লাইট ব্যবহার করতে ইচ্ছুক, তাদের [email protected] এই ই-মেইল ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

বার্তায় আরও বলা হয়, যদি একটি ফ্লাইটে ধারণ ক্ষমতার বেশী যাত্রী যেতে চান তাহলে আরও ফ্লাইট ভাড়া করার বিষয়টি বিবেচনা করা হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা