আন্তর্জাতিক

করোনা যোদ্ধাদের জীবন বীমা দ্বিগুণ করলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক:

প্রায় আট কোটি মানুষকে বিনামূল্যে ছয় মাস চাল দেওয়ার পরে করোনা মোকাবিলায় সোমবার কলকাতায় নবান্ন সারপ্রাইজ দিলেন মমতা বন্দোপাধ্যয়।

করোনাভাইরাসের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের মনোবল চাঙ্গা করতে স্বাস্থ্য কর্মীদের বিমার অঙ্ক দ্বিগুণ করে দিলেন মমতা। যার ফলে ৫ লাখ টাকার বীমা হয়ে গেল ১০ লাখ।

আর এদিনই এল আরেকটা সুসংবাদ, জানা গেল বাংলার সাংসদদের করোনা তহবিলে জমা করা টাকার পরিমাণ ছাড়িয়ে ৩৫ কোটি।

করোনা মোকাবিলায় ৩০ মার্চ সোমবার নবান্নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্তাদের সাথে বৈঠকের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠক থেকে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের জীবন বীমার অঙ্ক ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০লাখ টাকার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।

আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্তাদের সাথে বৈঠকে ওই সিদ্ধান্ত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকেই চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের জীবন বীমার অঙ্ক ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০লাখ টাকার ঘোষণা দেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মুখ্যমন্ত্রী মমতা জানান, প্যাথলজিস্ট, নার্স , চিকিৎসক, সহ কর্পোরেশনের সাফাই কর্মী যারা যারা করোনা মোকাবিলার সাথে যুক্ত বা রাস্তাঘাট পরিষ্কার রাখার কাজ করছে, সবাইকে বীমা করে দেওয়া হবে। এই বীমা এতদিন ৫ লক্ষ করে দেওয়া হচ্ছিল। এবার তা বাড়িয়ে ১০ লক্ষ করে দেয়া হবে। এ বিপর্যয় মোকাবিলায় বাহিনী থেকে শুরু করে পুলিশ সীমান্ত বাহিনী সকলেই এর আওতায় আসবেন।

এমনকি বীমার আওতায় পড়ছে কুরিয়ার সংস্থার কর্মীরাও।বীমার আওতায় বেসরকারি হাসপাতালে কর্মীরাও। এখনও পর্যন্ত এই জীবন বীমার সময়সীমা ১৫ মে পর্যন্ত বলে খবরে প্রকাশ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা