আন্তর্জাতিক

করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৪৫ হাজার। মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৭ হাজার ৩১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫০ হাজার ৭৩২ জন।

করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মারা গেছে ৩৩ হাজার ৫২৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৬৬৬ জনের।

সবচে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, এক লাখ ৩৩ হাজার ৯৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৫১৬ জন। মৃত্যু হয়েছে ১৪২ জনের। দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬৩ জনে।

এই মুহূর্তে সবচে বেশি বিপর্যস্ত ইতালি ও স্প্যান। ইতালিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭৫৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭৯‌ জনে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৯৭ হাজারেরও বেশি।

স্পেনে মারা গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬২৪ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৫৬৪ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ৮০ হাজার।

ফ্রান্সে নতুন করে মারা গেছে ২৯২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৬০৬ জনে। আক্রান্ত হয়েছে ৪০ হাজারেরও বেশি।

করোনায় টালমাটাল ইউরোপের আরেক শক্তিধর রাষ্ট্র যুক্তরাজ্য। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২০৯ জন। মোট মারা গেলো এক হাজার ২২৮ জন। আক্রান্ত হয়েছে প্রায় ২০ হাজার।

মধ্যপ্রাচ্যের মধ্যে করোনা পরিস্থিতি সবচে খারাপ ইরানে। দেশটিতে নতুন করে মারা গেছে ১২৩ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ৬৪০ জনের।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫ জন। দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৩০০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা