আন্তর্জাতিক

সফলতার মাত্রা টানলেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে যদি মৃতের সংখ্যা এক লাখের বেশি বাড়তে দেয়া না হয়, তবেই প্রমাণ হবে প্রশাসন ‘তাদের কাজ ভালোভাবেই করেছে’। এমনটাই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার (২৯ মার্চ) হোয়াইট হাউস রোজ গার্ডেনে দেওয়া এক বক্তব্যে তিনি এভাবেই প্রশাসনের সফলতার মাত্রা টানেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম 'দি গার্ডিয়ান' সোমবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এ ছাড়াও জানায়, প্রথমে না চাইলেও বর্তমান ভয়াবহ পরিস্থিতি দেখে করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রে লকডাউনের সময় আরও এক মাস বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প।

দেশটিতে সৃষ্ট ভয়াবহ পরিস্থিতি নিয়ে সাফাই গাইতে গিয়ে ট্রাম্প বলেন, তার উপদেষ্টারা তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নিতে না করেছিলেন বলেই তিনি আশাবাদী ছিলেন।

তবে তার আশা, আগামী ১ জুনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের সময় মার্কিনীরা সামাজিক দূরত্ব বজায় না রাখলে প্রায় ২২ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি। এ সংখ্যা এক লাখে সীমাবদ্ধ রাখতে পারলেই খুব ভালো কাজের প্রমাণ দেবে তার সরকার।

বর্তমানে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৪২ হাজার ৭৩৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে প্রায় আড়াই হাজার।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা