আন্তর্জাতিক

করোনা মোকাবেলায় ব্যর্থ ইউরোপ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইউরোপের দেশগুলোতে প্রতিদিনই মারা যাচ্ছে শতশত মানুষ। আধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকার পরও কোনভাবেই কমাতে পারছে না মৃতের সংখ্যা। ইতালি, স্প্যান, জার্মান, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ ইউরোপের ১০টি দেশে গতকাল একদিনেই মারা গেছে এক হাজার ৪৯০ জন। ওই দেশগুলোতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ১৬০ জনের।

হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা। স্প্যানে করোনাভাইরাস হানা দেয়ার পর গতকাল ছিলো সবচে বেশি মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৫৩৯ জন। এ পর্যন্ত মারা গেছে দুই হাজার ৩১১ জন।

করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ ইউরোপের আরেক দেশ ইতালি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬০১ জন। মোট মৃতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৭৭ জনে। ইতালিতে করোনা পরিস্থিতি সবচে ভায়াবহ। দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের সর্বোচ্চটা করেছি, এখন আকাশের সহায়তা ছাড়া আর কিছু করার নেই।

এর পরেই রয়েছে ফ্রান্স। সেখানে গতকাল মারা গেছে ১৮৬ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৮৬০ জনের।

যুক্তরাজ্যে গতকাল মৃত্যু হয়েছে ৫৪ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫ জনে।

করোনায় আক্রান্ত হয়ে জার্মানিতে এ পর্যন্ত মৃত্য হয়েছে ১২৩, সুইজারল্যান্ডে ১২০, ন্যাদারল্যান্ডে ২১৩, বেলজিয়ামে ৮৮ নরওয়ে ১০ ও পর্তুগালে ৯ জনের।

করোনাভাইরাস মোকাবেলায় উন্নত বিশ্বে এমন করুণ পরিণতির বিষয়ে চীনের বিশেষজ্ঞারা বলছেন, জনসাধারণনের চলাচলের ওপর যতটা নিয়ন্ত্রণ করার প্রয়োজন ছিল তা কতরে ব্যর্থ হয়েছে ইউরোপের দেশগুলো। এ কারণে সখানে মৃতের সংখ্যা কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

সারা বিশ্বে এখন পর্যন্ত মরা গেছে ১৬ হাজার ৫১০ জন। আক্রান্ত হয়েছে তিন লাখ ৭৯ হাজার ৮০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ দুই হাজার ৪২৩ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা