আন্তর্জাতিক

করোনা আক্রান্তে চীনকে ছাড়িয়ে গেলো যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৫৯৪ জন। ভাইরাসটির উৎপত্তিস্থল চীন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৩৪০ জন। ইতালিতে আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৫৮৯ জন।

যুক্তরাষ্ট্রে মারা গেছে এক হাজার ৩০০ জন। আজ নতুন করে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচ জনের।সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৮৬৮ জন। অসুস্থদের মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে দুই হাজার ১২২ জন রোগী।

করোনায় মৃতের সংখ্যা দিক দিয়ে সবার ওপরে ইতালি। এ পর্যন্ত দেশটিতে মারা গেছে ৮ হাজার ২১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় ১১ হাজার। ঝুঁকিপূর্ণ রোগীর সংখ্যা ৩ হাজার ৬১২ জন।

এর পরেই রয়েছে স্পেন। দেশটিতে মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৬ জনের। বেশি ঝুঁকিতে রয়েছে ৩ হাজার ১৬৬ জন।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ সংখ্যক ২৮১ জন মারা গেছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৫৭৮ জন। আক্রান্ত হয়েছে ১১ হাজার ৬৫৮ জন। বেশি ঝুঁকিতে আছে ১৬৩ জন।

বিশেষজ্ঞারা বলছেন, বেশি ঝুঁকিতে থাকা রোগীতের সুস্থ হওয়ার সম্ভাবনা খুবি কম। মৃতের সংখ্যা দ্রুত বাড়তে পারে বলে ধারণা তাদের। অনেক দেশেই বেশি ঝুঁকিপূর্ণ রোগীর সংখ্যা বাড়ছে। এটা খুবি উদ্বেগ জনক।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, করোনাভাইরাস মোকাবিলায় মার্কিন সিনেটে দুই ট্রিলিয়ন ডলারের বিল পাস হয়েছে। করোনা মহামারি ঠেকাতে জরুরি চিকিৎসা সরঞ্জাম কেনা, চাকরি হারানো কর্মী ও ক্ষতিগ্রস্ত শিল্পকে সুরক্ষা দিতে এই অর্থ ব্যয় করা হবে। মার্কিন কংগ্রেসে পাস হওয়া হওয়া সবচেয়ে বড় অঙ্কের বিল এটি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা