আন্তর্জাতিক

মালয়েশিয়ার রাজা-রানি কোয়ারেন্টাইনে

আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশিয়ার রাজপ্রাসাদের সাতজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ সুলতান আহমদ শাহ এবং তার স্ত্রী রানি টুঙ্কু আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়াহ কোয়ারেন্টাইনে গেছেন।

তাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেও সতর্কতা হিসেবে তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়।

এদিকে, রাজপ্রাসাদের সংক্রমিত সাত কর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মকর্তারা বলেছেন, তারা এই সংক্রমণের উৎস জানার চেষ্টা করছেন। কর্মীরা করোনায় সংক্রমিত হওয়ার পর জীবাণুনাশক ছিটিয়ে রাজপ্রাসাদ পরিষ্কার করা হয়েছে।

২৬ মার্চ বৃহস্পতিবার দেশটিতে নতুন করে আরও ২৩৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মালয়েশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। এছাড়া এখন পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন অন্তত ২১ জন।

দেশটিতে করোনা সংক্রমিতদের অধিকাংশই রাজধানী কুয়ালালামপুরের পাশে শ্রী পেটালিংয়ের একটি মসজিদে তাবলিগ জামায়াতে অংশ নিয়েছিলেন।

এই তাবলিগে অংশ নেয়ার পর বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার বেশ কয়েকজন নাগরিকও করোনায় আক্রান্ত হন।

গত সপ্তাহে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটিতে লকডাউন ঘোষণা করা হয়। মার্চের শেষের দিক পর্যন্ত এই কড়াকড়ি কার্যকর থাকতে পারে বলে জানানো হলেও করোনার প্রকোপ বাড়তে থাকায় পরবর্তীতে তা বাড়িয়ে মধ্য এপ্রিল করা হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৮ হাজার ৩২৮ এবং মৃত ২২ হাজার ৭০ জনে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৬০৮ জন।সূত্র : ডেইলি মেইল, এপি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা