সারাদেশ

করোনায় মৃত ব্যক্তির পরিবারকে আটকিয়ে তালা!

নিজস্ব প্রতিবেদক:

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে আহমেদ আরমান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মারা যাওয়ার পর তার স্ত্রী-পুত্রসহ পরিবারকে তালা মেরে দিয়েছে এলাকাবাসি। ফলে বাড়িতে আটকা পড়ে আছে শিশুসহ পরিবারের সদস্যরা।

ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড এলাকায়।

জানা গেছে, চট্টগ্রাম নগরের পশ্চিম বাকলিয়ার বাসিন্দা আহমেদ আরমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত সোমবার (৪ মে) মারা যান। সেদিনই তার স্ত্রী-পুত্রসহ পুরো পরিবারকে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের রাহাত্তার পুল চান্দা পুকুরপাড় এলাকার বাড়িতে লকডাউন করা হয়। এরপর গত পাঁচ দিনেও পরিবারটির খবর নেয়নি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি কিংবা স্বাস্থ্য বিভাগ।

এদিকে পরিবারের অন্য সদস্যদেরও করোনা পরীক্ষা করা হয়নি। ইতিমধ্যে উক্ত পরিবারের ১৪ মাসের এক নাতিসহ পরিবারের ছয় সদস্যের শরীরে জ্বর-সর্দিসহ করোনাভাইরাসের উপসর্গ দেখা দিতে শুরু করেছে।

মৃত আহমেদ আরমানের ছেলে আবিদ অভিযোগ করে বলেন, চসিকের স্থানীয় কাউন্সিলর এ কে এম আরিফুল ইসলাম ডিউকের নেতৃত্বে তাদের বাড়িতে তালা দেয়া হলেও পাঁচদিনে খবর নেয়নি কেউ। আমরা বেঁচে আছি না মরে গেছি তাও খবর নেননি।

তিনি আরও বলেন, গতকাল থেকে এলাকার কাউন্সিলর, থানার ওসি ও সিভিল সার্জনের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেছি। যাতে অন্তত আমাদের নমুনা পরীক্ষা করা হয়, নয়তো এ ঘর থেকে আরও লাশ বের হবে। গত দুদিনে কত জনের সাথে কথা বলেছি। এতে বিষয়টা নিয়ে একজন অন্যজনকে দেখিয়ে দেয়।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, রবিবার সকালেই পুরো পরিবারটিকে পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হবে। কিন্তু ওরা যে খাবার-দাবার নিয়ে সমস্যায় আছে সেটি দেখবেন স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসন। তারা কেন তা করেননি তা তো জানি না।

তবে বাকলিয়া থানার দায়িত্বশীল অফিসার বলেন, পরিবারটি আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। শনিবার বিকেলে তাদের নমুনা পরীক্ষার জন্য টিম পাঠানো হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা