সারাদেশ

ত্রাণ নিয়ে নিয়ে সংঘর্ষে একজন নিহত

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের গোসাইরহাটে ত্রাণ নিয়ে কথা কাটাকাটির জেরে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব আলী জানান, গতকাল (৭ মে) রাতে গোসাইরহাট উপজেলার পৌর এলাকার বিনোটিয়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন বেপারী।

নিহতের চাচা রকমান বেপারী বলেন, গতকাল (৭ মে) সকাল ত্রাণের তালিকা নিয়ে গোসাইরহাট উপজেলার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবীর সিকদারের সমর্থক বিল্লালের সঙ্গে কাদের বেপারী কথা কাটাকাটি হয়।

পরে ওই দিন রাত ৮টার দিকে কাদেরের ছেলে ফেরদৌস বিল্লালকে মোবাইলে ফোন করে বিনোটিয়া দীঘির পাড়ে ব্রিজের ওপর ডেকে নিয়ে যায়। এসময় ফেরদৌস ও তার লোকজন বিল্লালকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে।

পরে স্থানীয়রা বিল্লালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবীর সিকদার বলেন, আমি বিল্লালকে দিয়ে অফিসিয়াল কিছু কাজ করাই। তাই বিল্লালের কাছে কাদের বেপারী ত্রাণ চেয়েছিল। বিল্লাল কাদের বেপারীকে বলেছিলো, আপনাকে ১০ টাকা কেজি চালের কার্ড দেওয়া হয়েছে, আপনাকে ত্রাণ দিলে অন্যদের কি দিব। এ নিয়ে দুই জনের মধ্যে বিরোধ বাধে।

ওসি জানান, নিহতের ছেলে হাসান বাদী হয়ে আটজনকে আসামি করে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। পুলিশ বিল্লালের মরদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা