সারাদেশ

ফেরিঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়!

নিজস্ব প্রতিবেদক:

দৌলতদিয়া-পাটুরিয়া উভয় ফেরিঘাটে আজও মানুষের উপচে পড়া ভিড়। একদিকে যেমন যাত্রীরা বাড়ির উদ্দেশে ফিরছেন, আবার ঢাকাসহ বিভিন্ন জেলায় কর্মমুখী মানুষ যাচ্ছেন।

এসব যাত্রীরা গণ-পরিবহন না থাকলেও রাস্তায় ভেঙে ভেঙে কাভার্ড ভ্যান, মাহেন্দ্র, ইজিবাইক, মোটরসাইকেল, ভ্যান ও রিকশাযোগে বেশি ভাড়া গুণে তারা আসছেন এবং যাচ্ছেন। যে কারণে দৌলতদিয়া-পাটুরিয়া উভয় ফেরিঘাটে যাত্রীদের ভিড় দেখা করা গেছে।

তবে যাত্রীদের মাঝে কোন ধরনের সামাজিক দূরত্ব মানার লক্ষণ দেখা যায়নি। যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে সামাজিক দূরত্ব না মেনে এ সকল গাড়িতে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহু রনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে বর্তমান ছোট-বড় ৬ ফেরি চলাচল করছে। বিকালে পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়লে ফেরির সংখ্যা বাড়িয়ে পারাপার করা হয়। বর্তমান কোন প্রকার গণ-পরিবহন নদী পারাপার করা হচ্ছে না। শুধু পণ্যবাহী ট্রাক, এ্যাম্বুলেন্স, মোটরসাইকেল এবং সাধারণ যাত্রীরা নদী পারাপার হচ্ছে।

তিনি বলেন, ফেরি চলার কারণে ঘাটে আসা যাত্রীরা অবাধে ফেরি দিয়ে নদী পারাপার হচ্ছে। ফেরি চলাচল করলে যাত্রী পারাপার হবেই। কারণ যাত্রী পারাপার নিয়ন্ত্রণ করেন পুলিশ প্রশাসন ও ঘাট ইজারাদার।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা