স্বাস্থ্য

করোনায় মৃত‍্যূ সংখ্যা ছাড়াল ৫ হাজার  

সান নিউজ ডেস্ক:

বিশ্বব্যাপী এখন আতঙ্কের এক নাম করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস বা কোভিড-১৯ এর তাণ্ডবে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত এর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫,০৮০তে।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে এখন পর্যন্ত বিশ্বের ১২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে মহামারি হিসেবেও ঘোষণা দেয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৫০০ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৮০ জন।

এর মধ্যে শুধু চীনেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৯৯৭জন। সেখানে প্রাণ হারিয়েছে ৩ হাজার ১৭০ জন।

চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। ইউরোপের এই দেশটিতে মৃত্যের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ১৬ জনে। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১১৩ জন।

এছাড়া ইরানে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪২৯ জনের। দক্ষিণ কোরিয়ার আক্রান্ত হয়েছে ৭ হাজার ৯৭৯জন। সেখানে মৃত্যু হয়েছে ৬৭ জনের। স্পেনে আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৪৬ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ৮৬ জনের। ফ্রান্সে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৭৬ জন। সেখানে প্রাণ হারিয়েছে ৬১ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৩০ জন, দেশটিতে মৃত্যু হয়েছে ৪১ জনের।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ১৫ কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রশিদা তালিব।

রশিদা তালিব বলেন, কংগ্রেসের চিকিৎসক বলেছেন যুক্তরাষ্ট্রে ৭ কোটি থেকে ১৫ কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। এর আগে গত মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিয়োসের প্রতিবেদনে বলা হয় , কংগ্রেসের চিকিৎসক ব্রায়ান মোনাহান সিনেটে একটি প্রতিবেদন জমা দিয়েছেন। যেখানে তিনি ১৫ কোটি মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন এমন আশঙ্কার কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এক হাজার ৭৬২জন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন।

তবে এতো আতঙ্কের মধ্যেও সুখের কথা শোনাচ্ছেন বিশ্লেষকরা। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর বিশ্বের প্রায় ৭০ হাজার রোগী সুস্থ হয়েছেন বলে দাবি করছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত খুব গুরুতর না হলে দুই সপ্তাহের মধ্যেই রোগী সুস্থ হয়ে যায়। এছাড়া অবস্থা গুরুতর হলে করোনা ভাইরাস থেকে সেরে উঠতে ছয় সপ্তাহের মতো সময় লাগতে পারে।

সর্দি, জ্বর, শুকনো কাশি, শ্বাস কষ্টই করোনায় আক্রান্ত হওয়ার লক্ষণ বলেও জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা