স্বাস্থ্য

৩ জনের একজন বাড়ি গেছেন, নতুন আর কেউ শনাক্ত হয়নি : ফ্লোরা

নিজস্ব প্রতিবেদক:

দেশে নতুন আর কোনও করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। আক্রান্ত তিনজন রোগীর মধ্যে দুজন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ দুজনের একজন এরইমধ্যে বাড়িও ফিরে গেছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

১৩ মার্চ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

এসময় তিনি বলেন, তিনজনের মধ্যে দুইজন বাড়ি চলে যাওয়ার মতো অবস্থায় রয়েছেন। অন্যজন সুস্থ হলেও তার বাড়িতে কয়েকজন কোয়ারন্টাইনে থাকায় রোগীর অনুরোধে তাকে আপাতত হাসপাতালেই রাখা হচ্ছে, এছাড়া বাকি একজনের এখনও করোনা ভাইরাস নেগেটিভ আসেনি।

ডা. ফ্লোরা বলেন, করোনাভাইরাসে আক্রান্ত নতুন কেউ আর শনাক্ত হয়নি। আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় সবগুলোর ফলাফলই নেগেটিভ এসেছে। তাদের কেউ-ই করোনাভাইরাসে আক্রান্ত নন জানিয়েছেন আইইডিসিআরের এ পরিচালক।

এ সময় আইইডিসিআর এর মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা