স্বাস্থ্য

করোনা আক্রান্ত ২ জন সুস্থ, নতুন রোগী নেই: আইইডিসিআর

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগীর মধ্যে দুজন রোগী সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তাদের যেকোনো সময় হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে বলেও জানান তিনি। এছাড়া অপরজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

বুধবার দুপুরে আইইডিসিআরের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ সুখবর দেন।

তিনি বলেন, আমরা আগে থেকে বলে এসেছি যে তিনজন রোগী করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন তারা কেউ তেমন অসুস্থ ছিলেন না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পরপর দু’বার পরীক্ষায় কারো দেহে ভাইরাস অনুপস্থিত থাকলে তাকে সুস্থ হিসেবে গণ্য করা হয়।

এ বিষয়ে ফ্লোরা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশনা অনুসারে তারা আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষা করে আসছিলেন। নমুনা পরীক্ষায় পর পর দু'দিন করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া না গেলে তাদের সুস্থ বলে বিবেচনা করা হয়। আক্রান্ত তিনজনের মধ্যে দুজনের নমুনা পরীক্ষায় পরপর দুদিন ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে কারো দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলেও তিনি জানান।

এ পর্যন্ত মোট ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১০ জনকে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ রবিবার বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত হয়েছিলেন। তাদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী। তাদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা