আন্তর্জাতিক

করোনায় মৃত্যু এক লাখ ৬৪ হাজার,যুক্তরাষ্ট্রেই ৪০ হাজার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত মারা গেছে এক লাখ ৬৪ হাজার ৩৯১ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৪৪ জনের।

২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৬১ হাজারেরও বেশি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৯২ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফুরেছেন ৬ লাখ ১৪ হাজার ৫৫৬ জন। অতিরিক্ত ঝুঁকিতে রয়েছে ৫৪ হাজার ২৩৯ জন। তাদের বাচার সম্ভাবনা খুবি কম বলে জানিয়েছে চিকিৎসকরা।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে । দেশটিতে নতুন করে মারা গেছে ১ হাজার ১১৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ১৩১ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১৮ হাজারেরও বেশি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৫৬ হাজার ছাড়ালো। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৬৯ হাজার ৬৪ জন।

যুক্তরাষ্ট্রের পর আজ সবচে বেশি মারা গেছে যুক্তরাজ্যে। নতুন করে মৃত্যু হয়েছে ৫৯৬ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬০ জনে। আক্রান্ত হয়েছে ১ লাখ ২০ হাজারেরও বেশি।

গত কয়েকদিনে ফ্রান্সে মৃত্যুর সংখ্যা বাড়লেও আজ কিছুটা করেছে। নতুন করে মৃত্যু হয়েছে ৩৯৫ জনের। এ নিয়ে দেশটিতে মারা গেছে সাড়ে ১৯ হাজার ৭১৮ জন। আক্রান্ত হয়েছে দেড় লাখেরও বেশি।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪৩৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৬০‌ জনে। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৮ হাজারেরও বেশি।

স্পেনেও গতকাল কমলেও আজ বেড়েছে মৃতের সংখ্যা। দেশটিতে নতুন করে মারা গেছে ৪১০ জন। গতকাল ছিলো ৪১ জন। মোট মারা গেছে ২০ হাজার ৪৫৩ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৫ হাজারেও বেশি।

করোনায় বেলজিয়ামে প্রাণহানি হয়েছে ২৩০ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮৩ জনে। আক্রান্ত ৩৮ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে হঠাৎ গত ১৮ এপ্রিল মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়ালেও দুই দিন যাবত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩২ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা