আন্তর্জাতিক
করোনাভাইরাস

করোনায় একদিনে প্রাণ গেল ৭ হাজার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। কোনভাবেই থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল। বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৬) মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৯৬ জনের। আজ এখন পর্যন্ত মারা গেছে প্রায় দেড় হাজার। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৪৬ হাজার ৮৯০ জনে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে প্রায় এক লাখ। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৮১ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় সাড়ে ৫ লাখ।

গতকাল সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ হাজার ১৭৪ জনের। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৪১ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৩০ হাজার। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা পৌনে ৭ লাখ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজারের বেশি। ১৩ হাজার ৩৬৯ জন রোগী আছেন যারা অতি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছেন। তাদের বাঁচার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন চিকিৎসকরা।

যুক্তরাষ্ট্রের পর সবচে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ২২ হাজারেরও বেশি। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ৫২৫ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৮ হাজারেও বেশি।

গতকাল যুক্তরাজ্যে মারা গেছেন ৮৬১ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭২৯ জন। আক্রান্ত সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।

ফ্রান্সে নতুন করে মৃত্যু হয়েছে ৭৫৩ জন। এ নিয়ে দেশটিতে মারা গেছে সাড়ে ১৭ হাজার ৯২০ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজারের বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ হাজার ৮১২ জন। অধিক ঝুঁকিতে রয়েছে ৬ হাজার ২৪৮ জন রোগী।

আবারও বাড়ছে স্পেনে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫০৩ জন। মোট মারা গেছে ১৯ হাজার ৩১৫ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৪ হাজারেও বেশি।

গতকাল বেলজিয়াম মারা গেছে ৪১৭ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৭ জনে। আক্রান্ত ৩৪ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ মারা যায়নি। এ পর্যন্ত মারা গেলো ৩ হাজার ৩৪২ জন। আক্রান্ত ৮২ হাজারেও বেশি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা