আন্তর্জাতিক

তাবলিগ জামাতের আমির মাওলানা সাদের বিরুদ্ধে হত্যা মামলা

আন্তর্জাতিক ডেস্ক:

দিল্লির নিজামুদ্দিন মারকাজের তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধলভির বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

১৬ এপ্রিল বৃহস্পতিবার দিল্লি পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দিল্লিতে তাবলীগের সমাবেশে যারা যোগ দিয়েছিলেন, তাদের মধ্যে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ কারণে তাকে ওই মামলার আসামি করা হয়েছে।

‘অনিচ্ছাকৃত হত্যা’ ধারাটি অনুযায়ী মৃত্যুর কারণ হতে পারে বা এমন শারীরিক ক্ষতি যা মৃত্যুর কারণ ঘটাতে পারে, কেউ এমন কোনো কাজ সংঘটিত করলে হত্যা বা ক্ষতির উদ্দেশ্য না থাকলেও দায়ী ব্যক্তির সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

মার্চে দিল্লির মারকাজ নিজামুদ্দিনে তাবলীগের ওই সমাবেশ হয়। এতে ভারত ছাড়াও বাংলাদেশ, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশের সহস্রাধীক অনুসারী অংশ নেয়।

পুলিশ বলছে, সরকারি নির্দেশ ভেঙে ওই জমায়েত করার জন্য আগেই তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। পরে সেখান থেকে করোনা আক্রান্ত হয়ে কয়েকজনের মৃত্যুর পর তার বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।

এছাড়া এরইমধ্যে বিশ্ব তাবলিগ জামাতের সদর দপ্তরটিও বন্ধ করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত ভারতে করোনাভাইরাসে মোট ১২ হাজার ৩৮০ জন আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ৪১৪ জন মারা গেছেন। আক্রান্তের মধ্যে এক হাজার ৮০ জন ওই জমায়েতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

এদিকে তাবলিগের নেতৃত্বে থাকা কর্তৃপক্ষ এর আগে দাবি করেছিলেন, কেন্দ্রীয় সরকার তিন সপ্তাহের লক-ডাউনের ঘোষণা দেয়ার পর তাদের আটকে পড়া অনুসারীদের সংকীর্ণ ওই মারকাজে আশ্রয় না দেয়া ছাড়া উপায় ছিল না।

এছাড়া এই মুসলিম গোষ্ঠীর বিরুদ্ধে করোনাভাইরাস ছড়ানোর অভিযোগ আরোপ করে নরেন্দ্র মোদির সরকার সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করছে বলে সমালোচকরা সতর্ক করেছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদরা

ভারতের নির্বাচন কমিশনের কার্যক্রম ও নীতির প্রতিবাদে দেশের তরুণ প্রজন্মের (জেন...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প বাস্তবায়...

প্রশ্নফাঁসে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ১৬ অক্টোবর

প্রশ্নফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপ...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎ...

পরাজিত শক্তির চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা