আন্তর্জাতিক

করোনা পরিস্থিতিতে সংবাদমাধ্যমের জন্য ৫ কোটি ডলার প্রণোদনা 

আন্তর্জাতিক ডেস্ক:

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। এই ভাইরাস এখন কেবল শারীরিক আর মানসিক ভাবে মানুষকে বিপর্যস্ত করছে না। অর্থনীতিতেও এই ভাইরাস তৈরি করছে বিরাট সঙ্কট।

এই ভাইরাসের কারণে বন্ধ হচ্ছে একের পর এক কল-কারখানা। এমন অবস্থায় কল-কারখানার পাশাপাশি কালো ছায়া নেমে এসেছে গণমাধ্যমেও। সেই সঙ্কট উত্তরণে আঞ্চলিক সংবাদমাধ্যমগুলোর জন্য ৫ কোটি ডলারের প্রণোদনা ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার সরকার।

বুধবার (১৫ এপ্রিল) অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসি নিউজ এ খবর জানিয়েছে।

জনস্বার্থে সাংবাদিকতা ধরে রাখতে দেশটির আঞ্চলিক ও দূরবর্তী এলাকার রেডিও, সংবাদপত্র ও টেলিভিশনগুলো এই প্রণোদনা পাবে। সরকারি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তবে দীর্ঘমেয়াদে এই প্রণোদনা যথেষ্ট হবে না বলে মনে করছেন তারা।

করোনা মহামারিতে বিজ্ঞাপন সংকটের কারণে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) দৈনিক নয় এমন প্রকাশনা বন্ধের সিদ্ধান্ত জানায় অস্ট্রেলিয়ান কমিউনিটি মিডিয়া (এসিএম)। অন্তত আগামী জুন পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়। অ্যাভন ভ্যালি অ্যাডভোকেট, বানবুরি মেইল, কোলি মেইল এবং এসপারেন্স এক্সপ্রেসের মতো পত্রিকা বন্ধ থাকবে বলে এক টেলিকনফারেন্সে সাংবাদিকদের জানায় এসিএম।

এসিএম’র অধীনে দৈনিক নয় এমন আঞ্চলিক প্রকাশনা রয়েছে ১২৫টি। তবে এরমধ্যে কতটির প্রকাশনা বন্ধ থাকবে বা কত সাংবাদিক আক্রান্ত হবেন তা স্পষ্ট নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক এবিসি নিউজকে জানিয়েছেন, তারা সংবাদমাধ্যম থেকে এ খবর পেয়েছেন। এসিএম’র ঘোষণার পরদিনই প্রণোদনার ঘোষণা দেয় অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার।

অস্ট্রেলিয়ার ঘোষিত প্রণোদনার মধ্যে এক কোটি ৩৪ লাখ ডলার নতুন বরাদ্দ দেয়া হবে। আর বাকি অর্থ প্রচলিত কর্মসূচিতে অবরাদ্দকৃত অর্থ থেকে দেওয়া হবে। জনস্বার্থে সংবাদ সংগ্রহ কর্মসূচি ছাড়াও কর অব্যাহতি ও স্বল্পমেয়াদী বরাদ্দও প্রণোদনার আওতায় থাকবে বলে জানান অস্ট্রেলিয়ার কমিউনিকেশন মন্ত্রী পল ফ্লেচার।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা