আন্তর্জাতিক

করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ছাড়ালো

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী বেড়েই চলেছে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা। সেই সাথে হারিয়ে যাচ্ছে একের পর এক মানুষ। গতকাল (৯ এপ্রিল) আক্রান্তের সংখ্যা ১৫ লাখ হলেও আজ তা ১৬ লাখ ছাড়িয়েছে।

আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে প্রায় ১ লাখ মানুষ। শেষ খবর পাওয়া পর্যন্ত এ সংখ্যা প্রায় ৯৭ হাজার। এরই মাঝে তা আরও বেড়েছে। বিশ্বের এই মৃত্যুর মিছিল কবে বন্ধ হবে তা জানা নেই কারও।

শুক্রবার (১০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে আরো বলা হয়ে, করোনায় শনাক্তদের মধ্যে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৩ লাখ ৫৬ হাজারের মতো মানুষ সেরে উঠেছেন।

আক্রান্ত দেশগুলোর মধ্যে ভুক্তভোগীর তালিকায় শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষ। মৃত্যুর সংখ্যা ১৬ হাজার ৫শ’রও বেশি।

এরপরই আছে স্পেন। এখানে শনাক্ত করা হয়েছে ১ লাখ ৫৩ হাজারেরও বেশি মানুষকে। ১ লাখ ১৮ হাজারের বেশি শনাক্ত নিয়ে পরেই আছে ফ্রান্স। ১ লাখ ১৮ হাজারেরও বেশি শনাক্ত নিয়ে তালিকায় এরপর আছে জার্মানি।

এছাড়া চীন, ইরান ও যুক্তরাজ্যে ৮২ হাজার, ৬৬ হাজার ও ৬৫ হাজারেরও বেশি আক্রান্তকে শনাক্ত করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা