খেলা

করোনার মাঝেও জুয়াড়িদের বিষয়ে সতর্ক বার্তা আইসিসির

স্পোর্টস ডেস্ক:

প্রাণঘাতী করোনার কারণে মাস খানেকের বেশি সময় ধরে বন্ধ রাখা হয়েছে বিশ্বের সকল ধরনের ক্রিকেট। তবে এর মাঝেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি-দমন শাখা থেকে জুয়াড়িদের বিষয়ে আসলো সতর্ক বার্তা।

করোনার পরিস্থিতির কারণে বিশ্বের সব ক্রিকেটারদেরই এখন সময় কাটছে বাসায়। আর এই অবস্থায় নানান ভাবে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়ে উঠেছে। তাই এই হাতিয়ারকে কাজে লাগিয়ে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারে বাজিকরা, এমনটিই মনে করছে আইসিসি।

আইসিসির দুর্নীতি-দমন শাখার প্রধান অ্যালেক্স মার্শাল এ বিষয়ে বলেন, ‘আমরা দেখছি যে এই সময়কে কাজে লাগাতে যারা দুর্নীতির জগতে পরিচিত, তারা নেমে পড়েছে। বর্তমানে সামাজিক যোগাযোগ্যমাধ্যমে সবচেয়ে বেশি উপস্থিত থাকছেন ক্রিকেটাররা। এর ফলে তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক গড়ে পরে কাজে লাগাতে চাইবে ওরা।’

তিনি আরও বলেন, ‘কোভিড-১৯ ছড়িয়ে পড়ার ফলে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট বিশ্ব জুড়ে বন্ধ। কিন্তু দুর্নীতিবাজরা সক্রিয়ই রয়েছে। আমরা তাই সমস্ত সদস্য, ক্রিকেটার ও বৃহত্তর নেটওয়ার্ককে এই ব্যাপারে সতর্ক করেছি। সবাই যাতে এই ধরনের প্রস্তাবের বিপদ সম্পর্কে সচেতন থাকেন, তা নিশ্চিত করতে চাইছি।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা