খেলা

আম্পায়ারিং ছাড়লেন ফ্রাই-ওয়ার্ড

স্পোর্টস ডেস্ক:

একসঙ্গেই ক্যারিয়ারকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার দুই আন্তর্জাতিক আম্পায়ার সাইমন ফ্রাই এবং জন ওয়ার্ড। এরমধ্যে ফ্রাই ছিলেন দক্ষিণ অস্ট্রেলিয়ার ও ওয়ার্ড ছিলেন ভিক্টোরিয়ার।

ক্যারিয়ারে ২০ মৌসুম আম্পায়ারিং করেছেন ৫৩ বছর বয়সী ফ্রাই। তিনি ৭টি আন্তর্জাতিক টেস্ট, পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে ৭৬টি সাদা বলের ম্যাচে আম্পায়ারিং করেন।

এছাড়া ১০০টি প্রথম শ্রেণির, ১৩০টি লিস্ট ‘এ’ ও পুরুষ ক্রিকেট ৯৩টি টি২০ ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন তিনি। চারবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আম্পায়ার পুরস্কার জিতে নেন এই অজি আম্পায়ার।

অপরদিকে ৫৭ বছর বয়সী ওয়ার্ড তার ক্যারিয়ারে ১৯ মৌসুম আম্পায়ারিং করেছেন । তিনি ৩২টি টেস্ট ম্যাচ, ৮৭টি প্রথম শ্রেনির ম্যাচ, ৮৪টি লিষ্ট ‘এ’ ও ১১৭টি টি-২০ ম্যাচে দায়িত্ব পালন করেছেন।

গত মার্চে ব্লান্ডস্টোন অ্যারেনায় শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও তাসমানিয়ার ম্যাচে শেষবারের মতো আম্পয়ারিং করেছিলেন ফ্রাই ও ওয়ার্ড।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

উলিপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ...

নরসিংদীতে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার

নরসিংদীতে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা