খেলা

আর্থিক পরিস্থিতি সামলাতে ছাঁটাই ও বেতন কাটলো  সিএ

স্পোর্টস ডেস্ক:

করোনা ভাইরাসের কারণে স্থবির বিশ্ব ক্রীড়াঙ্গন। আয়ের কোনো পথ নেই ক্রিকেট বোর্ডসহ অন্যান্য ফেডারেশনের।

আর তাই বাধ্য হয়ে কর্মী ছাঁটাই করতে হচ্ছে বিভিন্ন সংস্থার। এ অবস্থায় পড়ে আবার কেউ-কেউ খেলোয়াড়দের বেতনও কাটছেন।

এবার সেই তালিকায় যোগ হলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পরিস্থিতি ভয়াবহ হবার আগেই কর্মী ছাঁটাই শুরু করেছে তারা।

এক বিবৃতিতে ক্রিকেট অরস্ট্রলিয়া জানিয়েছে, শেষ পর্যন্ত বাধ্য হয়েই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়া হলো। করোনা ভাইরাসের কারণে আর্থিক পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ক্রিকেটীয় কার্যক্রম কমে যাওয়ায় বেতন বাঁচাতে ২৭ এপ্রিল থেকে আমরা অধিকাংশ কর্মী ছাঁটাই করছি।

শুধুমাত্র কর্মী ছাঁটাই নয়, ২৭ এপ্রিল থেকে জুন মাসের শেষ পর্যন্ত কর্মকর্তাদের বেতনের ৮০ ভাগ কেটে নেয়ার সিদ্ধান্তও নিয়েছে সিএ।

তারা জানায়, কোনো কার্যক্রম না থাকায় বিপুল পরিমাণ রাজস্ব হারানোয় আমরা বাধ্য হচ্ছি কর্মকর্তাদের বেতনের একটি অংশ কেটে নিতে। ২৭ এপ্রিল থেকে চলতি অর্থ বছরের শেষ পর্যন্ত এটি কার্যকর থাকবে।

সিএ আরও জানায়, আমরা আশঙ্কা করছি এই পরিস্থিতি থাকলে আগামী ছয় মাসে ৫০ ভাগ লভ্যাংশ কমবে বোর্ডের। টি-২০ বিশ্বকাপ ও ভারতের সফর নিয়েও আমরা অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছি।

এদিকে বোর্ডের মতো বেতন কর্তনের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার ঘরোয়া কয়েকটি ক্রিকেট অ্যাসোসিয়েশনও।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা