খেলা

করোনায় কর্মহীনদের জন্য  নিলামে মুশফিকের ইতিহাসগড়া ব্যাট

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতির মধ্যে বেকার হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। মানবেতর দিন কাটছে অসহায় দরিদ্রদের। তাদের সহায়তায় এগিয়ে এলেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

নিজের ও দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়া ব্যট নিলামে উঠাতে যাচ্ছেন তিনি। সেই ব্যাটটি মুশফিকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সযত্নে রেখে দিয়েছিলেন সেই প্রিয় ব্যাট। সেই ব্যাটই নিলামে উঠাতে যাচ্ছেন মুশফিকুর রহিম। মানব সেবায় উৎসর্গ করতে যাচ্ছেন ডাবল সেঞ্চুরি হাকানো প্রিয় ব্যাটটি। নিলামে বিক্রি করে যা আয় হবে তার পুরোটাই যাবে দরিদ্রদের সহায়তায়।

তবে এখনও চূড়ান্ত হয়নি কোথায় নিলাম হবে এবং কিভাবে হবে। তবে মুশফিক জানিয়েছেন, কোনো অনলাইন প্ল্যাটফর্মে সেই ব্যাটটি নিলামে তুলতে পারেন তিনি।

টেস্ট ক্রিকেটে এক যুগেরও বেশি সময় পথচলার পর ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের হাত ধরে ডাবল সেঞ্চুরিয়ান পেয়েছিল বাংলাদেশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ পদত্যাগের ঘোষণা দেয়া সেই   বিএনপি নেতা গ্রেপ্তার

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’- ফেসবুকে এমন স...

গানের কথায় স্বপ্ন বুনছেন ফকির রায়হান

বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের সন্তান রাইসুল ইসলাম। সংগীতজগতে যিনি &lsquo...

দেশের বিভিন্ন জেলায় বিজিবির কড়া নজরদারি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশ...

বিশ্ববাজারে ফের ব্যারেলপ্রতি তেলের দাম ছুঁইছুঁই ৯৫ ডলার!

এক নজরে | তেলের বাজারে নতুন চাপ ■ মধ্যপ...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ, শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম প্রথিতযশা ব্যক্তিত্ব, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা