খেলা

করোনার মাঝেই বিশ্বের বড় স্টেডিয়াম বানাচ্ছে চীন!

স্পোর্টস ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বের অর্থনীতিতে ধস নেমেছে। এতে ধুঁকছে গোটা বিশ্বের মানুষ। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটির থাবায় আটকে আছে বিশ্বের প্রায় সব দেশের অর্থনীতির চাকা। অথচ এমন সংকটময় অবস্থাতেও বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম বানাচ্ছে চীন।

চীনের ক্লাব গুয়াংজু এভারগ্রান্দে এই আর্থিক সংকটময় মুহূর্তেও ১ লাখ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি তৈরি করছে। 'পদ্ম ফুল'এর মতো দেখতে এই স্টেডিয়াম বানাতে চাইনিজ সুপার লিগ চ্যাম্পিয়নদের খরচ হবে প্রায় ১.৭ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকা।

গুয়াংজু দাবি করছে, এটি হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম। ২০২২ সালের শেষ নাগাদ এর নির্মাণ কাজ শেষ হবে।

এভারগ্রান্দে রিয়াল এস্টেটের সভাপতি বলেন, ‘বিশ্বমানের এই স্টেডিয়ামটি স্থাপত্য শিল্পের দিক দিয়ে সিডনির অপেরা হাউজ এবং দুবাইয়ের বুর্জ খলিফার সঙ্গে তুলনা করা হবে। বিশ্বে চীনের ফুটবল যেভাবে বিকশিত হচ্ছে, এটি হবে তার গুরুত্বপূর্ণ নিদর্শনের অন্যতম।’

দর্শক ধারণক্ষমতা বিচারে বার্সেলোনার ক্যাম্প ন্যু'কে ধরা হয় বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম। কাতালান জায়ান্টদের এই স্টেডিয়ামে মোট দর্শক ধারণক্ষমতা ৯৯ হাজার ৩৫৪। সে হিসেবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে ছাড়িয়ে যাচ্ছে চায়নিজ সুপার লিগের দল গুয়াংজু। এই স্টেডিয়ামের এতদিন ধারণ ক্ষমতা ছিল ৬০ হাজার।

এশিয়া ও চীনের সবচেয়ে সফল ফুটবল ক্লাবের মধ্যে গুয়াংজু অন্যতম। আটবার চায়নিজ সুপার লিগ জিতেছে ক্লাবটি। এ ছাড়াও চীনের একমাত্র ক্লাব হিসেবে দু'বার এশিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের রেকর্ড রয়েছে গুয়াংজুর।

গুয়াংজু 'ফুলের শহর' হিসেবে পরিচিত। একথা মাথায় রেখেই পদ্ম ফুলের আদলে স্টেডিয়ামটি বানানো হচ্ছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা