খেলা

করোনার মধ্যে যৌনকর্মী নিয়ে পার্টি

স্পোর্টস ডেস্ক:

মহামারি হয়ে দেখা দেয়া করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এই ভাইরাস থেকে মুক্তি পেতে লকডাউনে সবাই। আর এই সময়ে কিনা নিয়ম ভঙ্গ করে যৌনকর্মীদের নিয়ে পার্টি করেছেন ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের কাইল ওয়াকার। ফলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তির মুখোমুখি হতে হচ্ছে তাকে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গোটা বিশ্ববাসী এখন ঘরবন্দী। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা। আর সেই সময়ে কিনা এমন কাণ্ড ঘটালেন ম্যানচেস্টার সিটির এই ফুটবলার।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, গত মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের ফ্ল্যাটে দুইজন যৌনকর্মীকে নিয়ে পার্টি করেন কাইল। যা জানাজানি হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে।

এমন প্রেক্ষিতে কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন ইংল্যান্ড মিডফিল্ডার ২৯ বছর বয়সী কাইল ওয়াকার। এছাড়া বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমেও জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে ম্যান সিটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমাদের কর্মী ও খেলোয়াড়রা যখন করোনার বিপক্ষে লড়াইয়ে ন্যাশনাল হেলথের সার্ভিসকে সাধ্যমতো সাহায্য করছে তখন কাইলের কাজটি সরাসরি এর বিরোধী।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ধরনের অভিযোগ শুনে আমরা হতাশ, কাইলের বিবৃতি ও ক্ষমা প্রার্থনার বিষয়টি নজরে এলেও শৃঙ্খলা ভঙ্গের শাস্তির প্রক্রিয়া শীঘ্রই শুরু শুরু হবে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গাত্মক মন্তব্য

মুসলিম বিশ্বে বহুল প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্...

টেক্সাসে প্রতিবেশী হত্যায় দণ্ডিত সাবেক পুলিশ ৭ বছরেই মুক্ত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের অ্যাপার্টমেন্ট ভেবে ভুল করে প্রতিবেশীর বাসায় ঢু...

৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

মানবিক উদ্যোগের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্র...

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভি...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা