বিনোদন

করোনার মধ্যে মুক্তি পাচ্ছে বচ্চন ও আয়ূষ্মানের ছবি

বিনোদন ডেস্ক:

মহামারি করোনার জন্য গোটা ভারত জুড়ে চলছে লকডাইন। তবে এ পরিস্থিতিতের মধ্যেও মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা অভিনীত ছবি 'গুলাবো সিতাবো'। সুজিত সরকার পরিচালিত ছবিটি ১২ জুন মুক্তি পাচ্ছে।

তবে কোন সিনেমা হলে হলে নয় 'গুলাবো সিতাবো' মুক্তি পাচ্ছে আমাজন প্রাইম ভিডিওতে। অমিতাভ বচ্চন, আয়ুষ্মার খুরানা, পরিচালক সুজিত সরকার সকলেই ছবির পোস্টার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন।

ছবিটি মূলত কমেডি আর ড্রামার মিশেল। ছবিটিতে কাজ করা নিয়ে বলতে গিয়ে এর আগে অমিতাভ বচ্চন বলেছিলেন, গুলাবো সিতাবো তে জীবনেরই বিভিন্ন নাটকীয় মুহূর্ত উঠে আসবে সুজিত আমাকে চিত্রনাট্য শোনাতেই আমি এটাকে কাজ করতে রাজি হয়ে গিয়েছিলাম। এই ছবিতে আমার চরিত্রের মধ্যেও বিভিন্ন শেড রয়েছে। এই ছবিতে আয়ুষ্মান খুরানার মতো প্রতিভাবান অভিনেতার সঙ্গে কাজ করেও ভালো লেগেছে।

পরিচালকের কাছ থেকে প্রথমবার এই লুকটা কথা জানার পরই উৎসাহী হয়ে পড়েন অমিতাভ বচ্চন। এই চরিত্রে অভিনয় করাটা নতুন চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেন তিনি। এই বিশেষ মেকআপের জন্য নাকি শুটিং শুরুর আগে ঘণ্টার পর ঘণ্টা তাঁকে সময় দিতে হত। শুধু তাই নয় বিদেশ থেকে বিশেষ টিম আনা হয়েছিল এই লুকটা তৈরি করার জন্য। ছবিতে অমিতাভকে দেখা যাবে আয়ুষ্মানের বাড়িওয়ালার চরিত্রে।

প্রসঙ্গত, এর আগে 'গুলাবো সিতাবো'র লুকে সকলকে চমকে দিয়েছিলেন অমিতাভ বচ্চন। লম্বা সাদা কোঁকড়ানো দাড়ি-গোঁফ। সাদা ভ্রূ প্রকাণ্ড নাকের ওপর হাই পাওয়ারের চশমা। কপালে বলিরেখা স্পষ্ট। মাথায় পরে থাকা ফেজ টুপির উপরই স্কার্ফ জড়ানো। গায়ে হালকা আকাশি কুর্তা। এভাবেই ধরা পড়েছিলেন অমিতাভ বচ্চন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা