আন্তর্জাতিক

করোনার মধ্যেও পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের কারণে গোটা বিশ্ব আজ নাজেহাল হয়ে পড়েছে। বিশ্বের এমন আতঙ্কজনক পরিস্থিতিতেও অ্যান্টি শিপ মিসাইল পরীক্ষা চালিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের নৌ-সেনা শনিবার (২৫ এপ্রিল) জানিয়েছে, এই পরীক্ষা সফল হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) উত্তর আরব সাগরে একাধিক অ্যান্টি শিপ মিসাইল পরীক্ষা করে পাকিস্তান নৌবাহিনী।

নৌবাহিনীর মুখপাত্র আরশাদ জাভেদ দাবি করেন, অ্যান্টি শিপ মিসাইলের সবকটিরই পরীক্ষা সফল হয়েছে। যুদ্ধ জাহাজের ফিক্সড ও রোটারি উইং এয়ার ক্রাফট থেকে মিসাইলগুলি পরীক্ষা করা হয়।

পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল জাফর মেহমুদ আব্বাসি এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। তবে এই মিসাইল সম্পর্কে পাক নৌসেনা বিস্তারিত জানায়নি।

এই অবস্থায় ভারতীয় গোয়েন্দাদের হাতে এসে পৌঁছেছে বিশেষ বার্তা, যা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে পাকিস্তান ছড়াচ্ছে বলে অভিযোগ নয়াদিল্লির।

ওই বার্তায় ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। ওইসব বার্তায় পাকিস্তান অভিযোগ করেছে, ভারতে মুসলিমরা ভালো নেই এবং তাদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিনায় পৌঁছেছেন হজযাত্রীরা, হজের আনুষ্ঠানিকতা শুরু 

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আজ সোমবার (২৫ মে...

ঈদের আগে স্বর্ণের দাম বাড়লো

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রভাব প...

ঈদের দিনসহ আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে স্বস্তির বার্তা দি...

সেন্সর সার্টিফিকেট পেল শাকিব-সাবিলার ‘রকস্টার’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির প্রস্তুতি সম্...

অবশেষে বাংলাদেশ বেতারের ‘ড্রেস কোড’ নির্দেশনা বাতিল

বাংলাদেশ বেতার সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা &ls...

সোয়া তিন ঘণ্টা পর পল্লবীর বস্তির আগুন নিয়ন্ত্রণে

সোয়া তিন ঘণ্টার চেষ্টায় রাজধানীর পল্লবীর কালশী এলা...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫...

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছ...

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৭০ প্রবাসী

সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে আটক ১৭০ বাংলাদ...

বিয়ের গুঞ্জন, কঙ্গনা রানাউত বললেন সিনেমার সাজ

বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাউত সম্প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা