আন্তর্জাতিক

করোনার থাবায় কসোভোয় সরকার পতন

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বে প্রথমবারের মতো করোনাভাইরাস সংকটের কারণে কোনও সরকারের পতন ঘটল। আর সেটা হল ইউরোপের নতুন দেশ কসোভো। মহামারী প্রতিরোধ নিয়ে কয়েক দিন ধরে ক্ষমতাসীন জোট সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বুধবার সরকারের পতন ঘটে। খবর এএফপির।

২৭ মার্চ শুক্রবার প্রকাশিত খবরে বলা হয়, পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ এমপি প্রধানমন্ত্রী আলবিন কুর্তির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করলে পতন নিশ্চিত হয়।

এর ফলে করোনার মতো বৈশ্বিক মহামারী প্রতিরোধে অনিশ্চয়তার মুখে এখন দেশটির জনগণ। তবে নতুন করে সরকার গঠন না হওয়া পর্যন্ত আলবিন কুর্তি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইউরোপের সর্বশেষ স্বাধীন মুসলিম দেশ কসোভা। এ দেশে প্রায় ২০ লাখ মানুষের বসবাস।

এএফপি জানায়, ক্ষমতাসীন জোট সরকারের শরিক দল এলডিকে থেকে নিয়োগ পাওয়া স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্তের জের ধরে জোটের মধ্যে টানাপোড়েন চলছিল। শেষ পর্যন্ত বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর উত্থাপিত অনাস্থা ভোটেই পতন হয় সরকারের।

এলডিকের অভিযোগ, তাদের দলের একজন মন্ত্রীকে প্রধানমন্ত্রী বরখাস্ত করতে যাচ্ছেন অথচ জোটের সঙ্গে আলোচনা করেননি। এটা কোয়ালিশন সরকারের নীতিমালার লঙ্ঘন। শেষ পর্যন্ত জোট শরিকদের পক্ষ থেকে অনাস্থা ভোটের মাধ্যমে সরকারের পতন ঘটে।

প্রায় ১২ ঘণ্টার তুমুল বিতর্কের পর ভোটাভুটি হয়। এতে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে ভোট দেন ১২০ এমপির ৮০ জন।

কসোভায় করোনা মহামারী ঠেকাতে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট হাশিম থাসির। এই পদক্ষেপকে প্রকাশ্যেই সমর্থন দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এতে তার ওপর ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী কুর্তি।

ধারণা করা হচ্ছে, এই ঘটনার কারণেই তাকে বরখাস্ত হতে হয়। কসোভাতে এ পর্যন্ত ৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়। কসোভা স্বাস্থ্য ইন্সটিটিউটের বরাত দিয়ে খবরে বলা হয়, ওই ব্যক্তির বয়স হয়েছিল ৮২ বছর। তিনি নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন বলে কসোভা স্বাস্থ্য ইন্সটিটিউটের বিবৃতিতে বলা হয়।

বিশ্লেষকরা বলছেন, সরকার পতনের কারণে দেশটিতে বড় ধরনের সংকট সৃষ্টি হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করতে হবে: অর্থমন্ত্রী

ব্যাংক ঋণ ও সরকারি কোষাগারের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থায়নের উৎস বৈচিত্র্যময়...

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।...

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন

গত মে মাসে দেশে ৫৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭০৫...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউর (নৈবর্ত্তিক)...

১৪ মাস বন্ধ ভিটামিন-এ ক্যাম্পেইন, ঝুঁকিতে কোটি শিশু

বাংলাদেশে শিশুদের জন্য পরিচালিত জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন দীর্ঘ ১৪ মাস...

দৌলতদিয়া ফেরিঘাটে নতুন করে ভাঙন শুরু

বন্ধ থাকা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাট এলাকায় নতুন করে...

হাইতির সামনে ব্রাজিল, জাগছে ৭-১ স্মৃতি

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে আবারও আলোচনায় এসেছে ব্রাজিলের একটি স্মর...

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের টিন কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে (৩০) ধর্...

মণিপুর-খানপুর সীমান্তে বিজিবির অভিযানে ২.৪৬ লাখ টাকার মাদক জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন...

কাঁঠাল পাড়তে গিয়ে উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কাঁঠাল সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা