আন্তর্জাতিক

মাসে ১২ হাজার রুপি করে সহায়তা পাবে এক কোটি পাকিস্তানী

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ব পরিস্থিতিতে করোনা মহামারীর মধ্যে গরিব ও নিম্ন আয়ের এক কোটি মানুষকে মাসে ১২ হাজার রুপি করে দেবার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। খাদ্য, বস্ত্র ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণের জন্য সরকারি কোষাগার থেকে চার মাস ধরে দেয়া হবে এই মানবিক পরিষেবা।

দরিদ্রদের ওপর করোনাভাইরাসের আর্থিক প্রভাব কমিয়ে আনতে ২৭ মার্চ বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানায় পাকিস্তান সরকার।

সব মিলিয়ে এই সময়ের মধ্যে এক একজন পাবেন মোট ৪৮ হাজার রুপি করে।

করোনার কারণে বিশ্ব অর্থনীতির ওপর ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়েছে। বড় সংকটের মুখে পাকিস্তানি অর্থ ব্যবস্থাও। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতে, করোনার মধ্যে ১.৬ থেকে ৬ বিলিয়ন ডলার আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান।

এর ফলে কৃষি, ব্যবসা, হোটেল ব্যবসা, অবকাঠামো খাত ও পরিবহন বিভাগও বড়সড় ক্ষতির সম্মুখীন হবে। তা সত্ত্বেও দেশের দরিদ্র জনগণকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটির সরকার।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ডন জানিয়েছে, এক কোটি মানুষের জন্য ঘোষিত আর্থিক সহায়তা প্যাকেজে মোট ১৪ হাজার ৪০০ কোটি রুপি ব্যয় করবে সরকার।

‘এহসাস’ নামে সরকারে সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তা সহায়তায় এরইমধ্যে বরাদ্দ অর্থের সঙ্গে যোগ করে বণ্টন করা হবে।

গত ২৪ ঘণ্টায় পাকিস্তানের বিভিন্ন স্থানে মোট ১১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত হাজারেরও বেশি। এখন পর্যন্ত মৃত্যু ১১ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে বসেছে। তবে এখনও পর্যন্ত দেশে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেননি পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা করেই দেশে লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছেন না বলে জানিয়েছেন তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা