আন্তর্জাতিক

বৃটিশ প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক:
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার ডাওনিং স্ট্রিট-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, করোনাতে আক্রান্ত হলেও তার সামান্য উপসর্গ প্রকাশ পেয়েছে এবং তার অবস্থা এখনও পর্যন্ত স্থিতিশীল। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে ঘোষণা করেছেন বরিস জনসন। তবে এসময় তার সেলফ আইসোলেশনে থাকার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখপাত্র।

নিজের সর্বশেষ অবস্থা জানিয়ে টুইটারে এক টুইট করেছেন বরিস। এতে তিনি জানিয়েছেন, গায়ে তার জ্বর রয়েছে এবং কাশি হয়েছে।

তবে এসব উপসর্গ অনেক কম বলেও জানান তিনি। বৃটেনের প্রধানমন্ত্রী টুইটে আরো বলেছেন, “চিকিৎসকের কথা অনুযায়ী কিছু পরীক্ষা করেছিলাম। সেই পরীক্ষায় আমার করোনা আক্রান্তের ফল পাওয়া গেছে।”

বাড়িতে বসেই কাজ করে যাওয়া এখন সঠিক কাজ বলে টুইটে মন্তব্য করে নিজের আত্মবিশ্বাসের কথাও জানিয়েছেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

অপূর্ব-সাদিয়ার ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ আসছে পর্দায়

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী সাদিয়া আয়মানকে নিয়ে...

দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

‘​হিমালয়কন্যা’খ্যাত দেশের সর্ব উত্তরের...

৪০০ রানের গর্জন, ১৬৮-তে আর্তনাদ, ওয়ান্ডারার্সে টাইগারদের পতন

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে পাঁচ দিনের গল্পটা শুরু হয়েছিল বাংলা...

মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯

নোয়াখালীর হাতিয়ায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা