আন্তর্জাতিক

করোনাভাইরাস: চীনে বিদেশি প্রবেশে নিষেধাজ্ঞা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের উৎপত্তি ঘটেছিল চীন থেকে। দেশটিতে ভাইরাসটি থাবা বসাতে পারলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় সরকার। তবে বৈশ্বিক যে পরিস্থিতির সৃষ্টি করেছে করোনাভাইরাস তাতে নিজ ভূখণ্ডকে রক্ষায় আবারও কঠিন সিদ্ধান্ত নিয়েছে চীন। করোনাভাইরাস ফের যাতে থাবা বসাতে না পারে, সেজন্যে চীন তাদের ভূখণ্ডে বিদেশি নাগরিকদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শনিবার রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, যাদের ভিসা কিংবা বসবাসের অনুমতি আছে তাদের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

গত বছরের একদম শেষদিকে, চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে দেশটিতে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেশটিতে ক্রমান্বয়ে কমে আসছে।

প্রতিবেদনে বলা হয়, চীনে এখন যে সব আক্রান্তদের শনাক্ত করা হচ্ছে তাদের অধিকাংশই বিদেশ ফেরত, প্রবাসী কিংবা বিদেশি নাগরিক। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশটিতে নতুন ৫৫ জন আক্রান্তের মধ্যে ৫৪ জনই বিদেশ থেকে এসেছেন।

ফলে দেশে ফেরত আসাদের মাধ্যমে আবারও যাতে ভাইরাসটি ছড়িয়ে না পড়ে সেজন্যে বিদেশিদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করল চীন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘সমগ্র বিশ্বে কভিড-১৯ এর ব্যাপক বিস্তৃতি’র কারণে চীনে ‘বিদেশি নাগরিকদের প্রবেশ স্থগিত’ করা হয়েছে। যাদের ভিসা আছে, কিংবা বসবাসের অনুমতি আছে তারাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। তবে কূটনীতিক এবং সি ভিসা ধারীরা এ আওতার বাইরে থাকবেন।

অবশ্য রয়টার্স বলছে, চীন বিদেশি নাগরিক ও এয়ারলাইন্সের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করলেও বেশিরভাগ এয়ারলাইন্স এর মধ্যেই দেশটিতে তাদের ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

এদিকে, চীনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নাটকীয়ভাবে কমে এলেও যুক্তরাষ্ট্র ও ইউরোপের দক্ষিণাঞ্চল, বিশেষ করে ইতালি ও স্পেনে ভয়াবহ আকার ধারণ করছে করোনাভাইরাস। যুক্তরাষ্ট্রের অবস্থাও দিন দিন খারাপ হচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত সবশেষ হিসেব বলছে, বিশ্বে করোনায় নিহতের সংখ্যা ২৪ হাজার ১১২ জন এবং আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৩৬ হাজার ৪৫৪ জন। অপরদিকে ১ লাখ ২৪ হাজার ৩৯৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বাংলাদেশে এখন পর্যন্ত ৪৮ জনকে শনাক্ত করা হয়েছে। আর মারা গেছে সব মিলিয়ে ৫ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা