টেকলাইফ

করোনাভাইরাসের সতর্কতায় তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা

টেকলাইফ ডেস্ক:

করোনা ভাইরাসের আতঙ্কে এখন সারাবিশ্ব। আর এই আতঙ্ককে কাজে লাগিয়ে মানুষের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা।

বিভিন্ন ধরনের ভুয়া মেইল পাঠিয়ে ম্যালওয়্যার ঢুকিয়ে দিচ্ছে কম্পিউটার ও স্মার্টফোনে।

ভারতীয় এক সংবাদমাধ্যম জানায়, ভাইরাস প্রতিরোধে সচেতনতা তৈরিতে স্বাস্থ্য দপ্তর বা জনস্বাস্থ্য কর্তৃপক্ষের সতর্কবাণীকে কাজে লাগাচ্ছে হ্যাকাররা।

জনস্বাস্থ্য কর্তৃপক্ষের মেইলগুলোর মতোই মানুষকে মেইল পাঠাচ্ছে তারা। করোনাভাইরাসে আতঙ্কিত মানুষ সেসব মেইল খুলেই আক্রান্ত হচ্ছেন অনলাইন ভাইরাসে।

এসব মেইলে সরকারি কর্তৃপক্ষের নির্দেশনাবলি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল যুক্ত করে দেয়া হয়। ফাইল খুললেই কম্পিউটার বা স্মার্টফোনে ঢুকে পড়ে ম্যালওয়্যার। যার মাধ্যমে ব্রাউজার হিস্ট্রিসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য চলে যায় হ্যাকারদের কাছে।

ইতিমধ্যে ক্যাসপারস্কিসহ অনলাইন এন্টিভাইরাস প্রতিষ্ঠান অনেকগুলো ভুয়া মেইল শনাক্ত করেছে। যেগুলোর মধ্যে ম্যালওয়্যার ভাইরাস ঢুকিয়ে দিয়েছে হ্যাকাররা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

আসন্ন ৯ নভেম্বর বিকেলে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। ওই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা