টেকলাইফ

চমক দিয়ে সাত ক্যামেরার স্মার্টফোন আনছে হুয়াওয়ে

টেকলাইফ ডেস্ক:

হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি৪০ প্রো’র দেখা মিলেছে অনলাইনে।

ফোনটির রিয়ার ক্যামেরা থাকবে পাঁচটি। সঙ্গে সামনে পাঞ্চ হোল ডিসপ্লের নিচে ডুয়েল সেলফি ক্যামেরাও রয়েছে।

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, পি৪০ প্রো’র প্রকাশিত ছবিতে দেখা গেছে পেছনে পেন্টা ক্যামেরা ব্যবস্থা রয়েছে। উল্লম্বভাবে বসানো হয়েছে আয়তাকার ক্যামেরা মডিউল।

পাঁচটি ক্যামেরা সেন্সরের মধ্যে একটি পেরিস্কোপ-ধাঁচের টেলিফটো লেন্স। মডিউলে রয়েছে লাইকা ব্র্যান্ডিং। আর ডিভাইসটির বডি বানানো হয়েছে সিরামিক দিয়ে।

নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসটিও গুগল সার্ভিসেস অ্যাপ ছাড়াই উন্মোচন করতে পারে হুয়াওয়ে। এছাড়া পি৪০ প্রোর কিছু স্পেসিফিকেশনও সামনে এসেছে। ফোনটি হবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লের।

ফোনের ওপরে থাকছে একটি মাইক্রোফোন অথবা একটি আইআর ব্লাস্টার। থাকছে একটি ইউএসবি-সি পোর্ট।

পি সিরিজের আগের দুটি ফ্ল্যাগশিপ মার্চ মাসে ফ্রান্সের প্যারিসে উন্মোচন করেছে হুয়াওয়ে। এবারও নতুন এই ডিভাইসটি শিগগিরই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা