সারাদেশ

করোনাক্রান্ত পলাতক যুবক অবশেষে আইসোলেশনে

নিজস্ব প্রতিবেদক:

শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়ায় কর্মসূত্রে ঢাকায় থাকা ৩২ বছর বয়সী এক যুবকের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

ঐ অবস্থায় তিনি ঢাকা থেকে যান চাঁদপুরে। সেখান থেকে যান ফরিদগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে। কিন্তু করোনার কারণে সেখানে ঠাঁই না হওয়ায় ফের চাঁদপুরে আসেন। সব জেনে চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি নেন। কিন্তু সেখান থেকেও তিনি পালিয়ে যান। অবশেষে পুলিশ তাঁকে ধরে আবারও চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করেছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ওই যুবক ঢাকার মগবাজারে মুদি ব্যবসায়ী। তিনি রবিবার (২৬ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে করোনা পজিটিভ নিয়ে চাঁদপুরে আসেন। সেখান থেকে ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ ইউনিয়নের নিজ বাড়িতে যান। কিন্তু বাড়ির লোকজন তার করোনা পজিটিভ জেনে সেখানে আশ্রয় দেননি। তখন তিনি বিকেলেই ফরিদগঞ্জ থেকে চাঁদপুরে আসেন। সেখানে ২৫০ শয্যার চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন। তখন কর্মরত চিকিৎসক সৈয়দ আহমদ কাজল তার আগের স্বাস্থ্য প্রতিবেদন দেখে তাকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি নেন।

কিন্তু সন্ধ্যায় আইসোলেশন ইউনিটে কর্তব্যরত লোকজনকে ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান। বিষয়টি তাৎক্ষণিক চাঁদপুরের পুলিশ সুপারকে জানানো হয়। চাঁদপুর মডেল থানা-পুলিশ হাসপাতালের রেজিস্ট্রার থেকে তাঁর ঠিকানা ও মোবাইল নম্বর নিয়ে ফরিদগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উদ্দিন বলেন, সন্ধ্যায় পুলিশ সুপারের নির্দেশে থানার কুইক রেসপন্স টিম নিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ইব্রাহিমের অবস্থান নির্ধারণ করে উপজেলার উত্তর চরবড়ালি এলাকার একটি বাগান থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে।

চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক করোনা ফোকাল পারসন সুজাউদ্দোলা রুবেল বলেন, ‘ইব্রাহিম এর আগে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষা করান। এতে তার রিপোর্ট আসে পজিটিভ। এ অবস্থায় তিনি ঢাকা থেকে রবিবার দুপুরে পালিয়ে চাঁদপুরে চলে আসেন। এই চিকিৎসক বলেন, করোনা পজিটিভ নিয়ে ইব্রাহিমের এভাবে ঢাকা টু চাঁদপুর, চাঁদপুর টু ফরিদগঞ্জ, ফরিদগঞ্জ টু চাঁদপুর ভ্রমণ করায় আমরা আতঙ্কগ্রস্ত। কারণ অল্প সময়ে ইব্রাহিম যেসব রুট ব্যবহার করেছেন, এতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়ে গেছে।’

চাঁদপুরের সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ বলেন, ‘আমরা ইব্রাহিমের কন্ট্রাক্ট ট্রেসিং করার চেষ্টা করছি। কারণ সে যেখানে যেখানে গেছে, এতে সেসব এলাকার লোকজন করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়ে গেছে। এসব স্থান ও লোকজন চিহ্নিত হওয়ার পর আমরা সেসব এলাকা লকডাউনসহ তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেব।'

চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বলেন, 'ইব্রাহিম হাসপাতাল থেকে পালিয়েছেন খবর পাওয়া মাত্রই কয়েক ঘণ্টার মধ্যে তাকে আটক করা হয়। তার সঙ্গে কথা বলে বোঝা যায় তিনি ভয় পেয়ে এটা করেছেন। তবে অন্য কোনো বিষয় ছিল না।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিনায় পৌঁছেছেন হজযাত্রীরা, হজের আনুষ্ঠানিকতা শুরু 

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আজ সোমবার (২৫ মে...

ঈদের আগে স্বর্ণের দাম বাড়লো

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রভাব প...

সেন্সর সার্টিফিকেট পেল শাকিব-সাবিলার ‘রকস্টার’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির প্রস্তুতি সম্...

ঈদের দিনসহ আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে স্বস্তির বার্তা দি...

অবশেষে বাংলাদেশ বেতারের ‘ড্রেস কোড’ নির্দেশনা বাতিল

বাংলাদেশ বেতার সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা &ls...

সোয়া তিন ঘণ্টা পর পল্লবীর বস্তির আগুন নিয়ন্ত্রণে

সোয়া তিন ঘণ্টার চেষ্টায় রাজধানীর পল্লবীর কালশী এলা...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫...

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছ...

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৭০ প্রবাসী

সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে আটক ১৭০ বাংলাদ...

বিয়ের গুঞ্জন, কঙ্গনা রানাউত বললেন সিনেমার সাজ

বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাউত সম্প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা