সারাদেশ

কক্সবাজারে নৌদুর্ঘটনা কবলিতদের সাহায্যে প্রস্তুত জাতিসংঘ

সান নিউজ ডেস্ক:

কক্সবাজারের টেকনাফ জেলার সেন্ট মার্টিন দ্বীপের উপকূলে নৌকাডুবির ঘটনায় কবলিতদের সাহায্যে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১৫ জন নিহতের খবর নিশ্চিত করেছে, পাশাপাশি অন্তত ৬৮ জন উদ্ধারকৃত মানুষ প্রাথমিক চিকিৎসা নিচ্ছে।

এ ঘটনায় দু:খ প্রকাশ করে আইওএম, ইউএনএইচসিআর এবং জাতিসংঘের সকল সংস্থা ও অন্যান্য এনজিওর পক্ষ থেকে পাঠানো এক প্রেস স্টেটমেন্টে এসব তথ্য জানানো হয়। তারা সরকারের পাশে থেকে উদ্ধারকৃতদের খাদ্য, আশ্রয়, চিকিৎসা বা যে কোনো সহায়তায় এগিয়ে আসতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে।

কক্সবাজারে অনিয়মিত ও অনিরাপদ নৌযাত্রা নতুন কোনো ঘটনা নয়, রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি জনগণ উভয়েই বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে এই ঝুঁকি নিয়ে থাকে। সাগরপথের অনিরাপদ ভ্রমণের কথা বিবেচনা করে জাতিসংঘ ও বাংলাদেশ সরকার উভয় জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে আসছে। তারা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে যেন পাচার রোধ করা যায় ও এর ঝুঁকিতে মানুষদের এর হাত থেকে রক্ষা করা যায়। মানবপাচার থেকে উদ্ধারকৃতদের জন্য কক্সবাজার জেলায় বিভিন্ন সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর...

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খ...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এ...

পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়

সন্তান না হলে অনেক ক্ষেত্রেই নারীর ওপর দায় চাপানো হয়। অথচ বন্ধ্যত্বের পেছনে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা