আন্তর্জাতিক

এশিয়ায় সহসাই মিটবে না করোনা শঙ্কট

নিজস্ব প্রতিনিধি:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ইউরোপ-আমেরিকা। মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। ভয়াবহ এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৭ হাজার মানুষ। মৃতের সংখ্যা ৩৯ হাজার ছুঁতে চলেছে। এমন অবস্থায় এশিয়ার দেশগুলোয় পরিস্থিতি কিছুটা সহনীয় থাকলেও আসছে দিনগুলোয় পরিবর্তন ঘটবে বলেই দাবি করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা।

মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাকেশি কাসাইয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানায়, ‘এত সব পদক্ষেপ নেওয়ার পরও মহামারি চলাকালে এ অঞ্চলে সংক্রমণের ঝুঁকি থাকবেই।’

চীনের হুবেই প্রদেশের উহান শহরে ২০১৯ সালের শেষদিকে শুরু হওয়া এ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৮ লাখ ছুঁতে চলেছে। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেন আগেই চীনকে ছাড়িয়ে গেছে।

তাকেশি কাসাই এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে বলেন, ‘আমি স্পষ্টভাবে বলি, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ মহামারি শেষ হতে এখনো বহু দেরি আছে। এ এক দীর্ঘ সময়ের যুদ্ধ হতে যাচ্ছে। কিছুতেই আমরা অসতর্ক হতে পারি না। সব দেশকেই বড় ধরনের সংক্রমণ ঠেকাতে প্রস্তুত থাকতে হবে।’

কাসাই বলেন, প্রশান্ত অঞ্চলের দ্বীপরাষ্ট্রগুলোর মতো সীমিত সম্পদের দেশগুলোকে অগ্রাধিকার দিতে হবে। কেননা এসব দেশে আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করতে নমুনা অন্য দেশে পাঠাতে হবে। সেক্ষেত্রে পরিবহনে বিধিনিষেধ বিষয়টিকে আরও কঠিন করে তুলেছে।

যেসব দেশে আক্রান্তের সংখ্যা কমে যাচ্ছে, তারা অসতর্ক হলে আবারও ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হতে পারে বলেও হুঁশিয়ারি জানান কাসাই।

এদিকে, ডব্লিউএইচওর টেকনিক্যাল অ্যাডভাইজার ম্যাথিউ গ্রিফিথ বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে এমন ভয়াবহ পরিস্থিতিতে আসলে কোনো দেশই নিরাপদ থাকবে না। কেননা করোনাভাইরাস সব জায়গাতেই পৌঁছে যাবে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা