খেলা
মাশরাফির বিপিএল শেষ?

এবার মাশরাফির হাতে ১৪ সেলাই

স্পোর্টস ডেস্ক:

বাম হাতে ১৪টি সেলাই পড়েছে ঢাকা প্লাটুন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। বিপিএলের ম্যাচে ফিল্ডিংয়ের সময় হাতে আঘাত পান তিনি।

বঙ্গবন্ধু বিপিএলে শনিবার রাতে খুলনা টাইগার্সের বিপক্ষের ম্যাচে একাদশ ওভারে এ ঘটনা ঘটে। প্রথমে মেহেদি হাসানের বলে ড্রাইভ করেছিলেন রাইলি রুশো। কাভার দিয়ে তীব্র গতিতে উড়ে যাওয়া বল বাঁদিকে ঝাঁপিয়ে ক্যাচ নিতে চেষ্টা করেছিলেন মাশরাফি। কিন্তু পারলেননা হাতে জমাতে। তার হাতে ছোবল দিয়ে ছাপ রেখে যায় বল।

মাঠে মাশরাফির তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বোঝা যাচ্ছিল ব্যথার তীব্রতা। ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তখনই। আর মাঠে ফিরতে পারেননি।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে ঢাকার প্রতিনিধি হয়ে আসা এনামুল হক জানান, অনেকটাই কেটে গেছে তাদের অধিনায়কের হাতের তালু। পরে ঢাকার ম্যানেজার আহসানউল্লাহ হাসান নিশ্চিত করেন, মাশরাফির হাতে সেলাই দিতে হয়েছে ১৪টি।

এলিমিনেটর ম্যাচে সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মখোমুখি হবে ঢাকা প্লাটুন। সেই ম্যাচে তো বটেই, বিপিএলের বাকিটায় মাশরাফির মাঠে নামা নিয়ে শঙ্কা থাকছে যথেষ্টই।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা