খেলা

এবারও কোপার হট ফেভারিট ব্রাজিল

ক্রীড়া ডেস্ক : করোনা অতিমারীর আতঙ্ক কাটিয়ে শুরু হচ্ছে কোপা আমেরিকা। ব্লকবাস্টার ফুটবল টুর্নামেন্টের দাবিদারদের শক্তি কী? এক্স ফ্যাক্টর কে?

শক্তি:
শক্তিশালী রক্ষণ। মারকুইনহস, থিয়াগো সিলভা, ডানিলো, অ্যালেক্স স্যান্ড্রোদের মতো প্রথম সারির ডিফেন্ডাররা আছেন, যাঁরা যে কোনও প্রতিপক্ষের আক্রমণের ঝড় চিনের প্রাচীরের মতো সামলাতে পারেন। সেই সঙ্গে রয়েছেন কাসেমিয়েরোর মতো বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডিও। আবার গোলকিপার অ্যালিসনের উপস্থিতি দলের আরেক শক্তি।

অতিরিক্ত নেইমার নির্ভরতা। ফরোয়ার্ড লাইন একটু হলেও দুর্বল। দলের এক নম্বর স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ফর্মে নেই।

এক্স ফ্যাক্টর:
অবশ্যই নেইমার। দলের সেরা তারকা। বয়সে নবীন হলেও বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আছে। অনবদ্য স্কিল, নিখুঁত ফিনিশিং, গতি, কী নেই। বিশ্বের অন্যতম সেরা এই তারকার উপরই নির্ভর করবে কোপায় ব্রাজিলের ভাগ্য।

সেরা তরুণ তারকা:
ভিনিসিয়াস জুনিয়র। খুব অল্প সময়েই রিয়াল মাদ্রিদের প্রথম দলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। উইং দিয়ে ভাল দৌড়াতে পারেন। গতি এবং স্কিল দুটোই আছে।

পুরো দল:
অ্যালিসন (গোলরক্ষক), এডেরসন (গোলরক্ষক), ওয়েভারটন (গোলরক্ষক), মারকুইনহস, এদের মিলিটাও, লুকাস, থিয়াগো সিলভা, রেনান লোডি, অ্যালেক্স স্যান্ড্রো, ডানিলো, ডানি আলভেস, কাসেমিয়েরো (অধিনায়ক), ফ্যাবিনহো, ফ্রেড, এভার্টন, লুকাস পাকুয়েতা, এভার্টন রিবিয়েরো, নেইমার, গ্যাব্রিয়েল জেসুস, ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লসন, ফিরমিনো, বার্বোসা

হেড কোচ:
টিটে। দলকে আক্রমণাত্মক ফুটবল খেলাতে ভালবাসেন। অনেকদিন দলের সঙ্গে যুক্ত দারুণ ট্যাকটিশিয়ান

কোন ফর্মেশনে খেলতে পারে দল?
৪-৩-৩

প্রথম একাদশ:
অ্যালিসন (গোলরক্ষক), ডানিলো, মারকুইনহস, থিয়াগো সিলভা/মিলিটাও, অ্যালেক্স স্যান্ড্রো, কাসেমিয়েরো (অধিনায়ক), ফ্রেড, লুকাস পাকুয়েতা/এভার্টন রিবিয়েরো, নেইমার, গ্যাব্রিয়েল জেসুস, ভিনিসিয়াস জুনিয়র/রিচার্লসন

কোপায় সেরা ফল:
৯ বারের চ্যাম্পিয়ন

সম্ভাবনা: এবারেও কোপায় ফেভরিট দল ব্রাজিলই। এবারে সেলেকাওদের গ্রুপে রয়েছে কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, এবং ভেনেজুয়েলা। গ্রুপ পর্ব থেকে শেষ আটে যাওয়া নিয়ে নেইমারদের কোনও সংশয় নেই। সত্যি কথা বলতে খাতায় কলমে ব্রাজিলই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। তবে, নেইমার ছাড়াও গোল করার লোক প্রয়োজন। এখন দেখার ঘরের মাঠে তাঁরা কেমন পারফর্ম করে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা