স্বাস্থ্য
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব

এগারো’শ ছাড়াল মৃত‍্যূর সংখ্যা, নতুন নাম কভিড-১৯

আন্তর্জাতিক ডেস্ক:

কোনো ভাবেই ঠেকানো যাচ্ছে না করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১১৪ জন।

এবার আনুষ্ঠানিকভাবে ভাইরাসটির নাম দেয়া হলো বৈশ্বিক আতঙ্ক করোনাভাইরাসকে। এখন থেকে প্রাণঘাতী এই ভাইরাসকে COVID-19 (কভিড-১৯) নামে ডাকা হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

মঙ্গলবার সংস্থাটির প্রধান তেদরোস আদহানম জানান, নতুন এ ভাইরাস এখন থেকে COVID-19 নামে পরিচিত হবে। এটাই ভাইরাসটির আনুষ্ঠানিক নাম।

এ নামকরণের ব্যাখ্যায় তিনি বলেন, ভাইরাসটির নামের CO দিয়ে করোনা, VI দিয়ে ভাইরাস, D দিয়ে ডিজিজ (রোগ) এবং 19 দিয়ে ভাইরাসটি উৎপত্তিসাল ২০১৯ নির্দেশ করা হয়েছে।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সুপারিশকৃত নাম দেয়া হয়েছিল ২০১৯-এনকভ। তবে সে নাম চূড়ান্ত হয়নি। আর চিকিৎসাবিজ্ঞানীদের কাছে এ নাম গ্রহণযোগ্যতাও পায়নি।

যদিও প্রথম থেকে একে করোনাভাইরাস বলে উল্লেখ করা হচ্ছে। ভাইরাসটি নতুন বলে অনেকে একে ‘নভেল করোনা’বলে ডাকছেন।

এর আগে আন্তর্জাতিক একটি সাময়িকীতে একে ‘২০১৯-এনকভ’নাম দেয়া হয়। কিন্তু এর কোনটিই ভাইরাসটির নাম বলে গ্রহন করা হয়নি। মূলত করোনাভাইরাস পরিবারের সদস্য বলে তা ওই নামেই ডাকা হচ্ছিল এতোদিন।

এদিকে জাপানে ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপে COVID-19 এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৫ জনে । বুধবার এমনটিই জানিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাতসুনোবু কাতো জানান, ক্রুজে নতুন করে ৩৯ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১০ জন নাবিক এবং ১০ জন জাপানি নাগরিক এবং বাকিরা অন্যান্য দেশের। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

এভাবে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে মৃতের সংখ্যা। আগের দিনকে পেছনে ফেলছে পরের দিন। মঙ্গলবারই এ ভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এদিন চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে ১০৮ জন মারা গেছেন। যা ছিল একদিনে মৃতের সংখ্যায় সর্বোচ্চ।

মঙ্গলবার দিন পর্যন্ত সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় এক হাজার ১৬ জন। আজ সে সংখ্যায় যুক্ত হয়েছে আরো ৯৮ জন। সবমিলিয়ে প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৯৩১ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা