জাতীয়

এখন থেকে ৩৩৩ এ মিলবে করোনাভাইরাসের তথ্য-সেবা

নিজস্ব প্রতিবেদক:

এখন থেকে ৩৩৩ এ ডায়াল করলেই আইইডিসিআরের সবগুলো হটলাইনে প্রবেশ করে করোনাভাইরাস সম্পর্কে সব ধরণের তথ্য সেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে ১৩ মার্চ শুক্রবার ব্রিফিং শেষে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা একথা বলেন।

গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে ৪ হাজার ৩২৯টি কল এসেছে বলে জানিয়েছেন তিনি। তার মধ্যে করোনা সম্পর্কিত তথ্য জানার জন্য কল এসেছে ৪ হাজার ২১২টি।

প্রতিদিন এরকম ফোনের চাপ এড়াতে আরও ৫টি নম্বর সংযুক্ত করা হয়েছে হটলাইনে। এর সঙ্গে আবার যুক্ত করা হলো ৩৩৩।

তিনি বলেন, প্রথমদিকে মাত্র ৪ টি হটলাইন নম্বর ছিল। পরবর্তীতে আরও ৮ টি ও স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ সহ মোট ১৩টি নম্বরে এখন করোনা সম্পর্কিত পরামর্শ দেয়া হয়।

এরপরও চাহিদা থাকায় আরও ৫টি নতুন নম্বর যুক্ত করা হয়েছে। তবে এখন থেকে ৩৩৩ নম্বরে ফোন করলেই স্বয়ংক্রিয়ভাবে হটলাইনের নম্বরগুলোতে প্রবেশ করা যাবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা