বাণিজ্য

এক ক্লিক বা ফোনেই ঘরে পৌঁছে যাবে ভোগ্য পণ্য 

নিজস্ব প্রতিবেদক:

বর্র্তমান বিশ্ব পরিস্থিতিতে করোনাভাইরাসের বিস্তার ঠেকা‌তে সবাইকে ঘরে অবস্থানের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাছাড়া এ পরিস্থিতি মোকবিলায় সরকার ১০ দিনের ছুটিও দিয়েছে। এ অবস্থায় কেউ প্রয়োজন ছাড়া বাইরে বের হতে পারছেন না।

এ অবস্থায় ঘরে বসেই পণ্য কেনার সুযোগ করে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান। হটলাইন বা অনলাইনে অর্ডার করলেই বাসায় পৌঁছে দিচ্ছে চাল, ডাল, আটা, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

দেশের এমন দুর্যোগে সাধারণ মানুষের সুবিধার্থে এ সব সেবা দিচ্ছে বেসরকারি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রাণ, মেঘনা, সিটিগ্রুপসহ বেশ কয়েকেটি প্রতিষ্ঠান। তারা বিশেষ ব্যবস্থায় ক্রেতার ঠিকানায় পণ্য সরবরাহ করছেন। দিচ্ছেন বিশেষ ছাড়ও।

চাইলে এ দুঃসময়ে আপনিও তাদের কাছ থেকে বিশেষ ব্যাবস্তায় পণ্য ক্রয় করতে পারেন। নিম্নে তাদের যোগাযোগ নাম্বার সহ বিস্তারিত তুলে ধরা হলো।

০১.প্রাণ

করোনাভাইরাসেরে এ মহামারির সময়ে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য গ্রাহকরা যেন ঘরে বসেই পেতে পারেন এ জন্য বিশেষ সেবা দিচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য কিনতে তাদের হটলাইন নম্বর 08007777777 বা www.othoba.com অনলাইনে অর্ডার করলেই বাসায় পৌঁছে দেয়া হচ্ছে পণ্য। ভাইরাস ও জীবাণুমুক্ত থাকতে এ বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। বিশেষ এ প্রেক্ষাপটে ক্রেতাদের জন্য ২০ থেকে ৩০ শতাংশ মূল্য ছাড়ও দেয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, আমাদের উৎপাদিত খাদ্যপণ্য হটলাইন ও অনলাইন দু’ভাবেই ক্রেতাদের বাসায় ন্যায্যমূল্যে পৌঁছে দেয়া হচ্ছে। এছাড়া প্রাণ গ্রুপের ‘ডেইলি শপ’ আউটলেটে ফোন করলেও বাসায় পণ্য দেয়া হচ্ছে।

০২.মেঘনা গ্রুপ

প্রানের মতো ঘরে বসে পণ্য কেনার সুযোগ করে দিয়েছে আরেক শিল্প প্রতিষ্ঠান ‘মেঘনা গ্রুপ’। কোম্পানির ‘ফ্রেশ’ ব্র্যান্ডের পণ্য অর্ডার করলেই ক্রেতার ঠিকানায় পৌঁছে দেয়া হচ্ছে।

তাদের হেল্পলাইন নম্বর ১৬৫৯৫, সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত খোলা থাকবে। এ সুযোগ শুধুমাত্র ঢাকা সিটি করপোরেশনের ক্রেতাদের জন্য।

০৩.সিটি গ্রুপ

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংকটপূর্ণ এ পরিস্থিতিতে তীর ব্র্যান্ডের পণ্য ঢাকা সিটি করপোরেশনের ভেতর ফ্রি হোম ডেলিভারিতে ফৌঁছে দিচ্ছে সিটি গ্রুপ। সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে ০১৭৯৯৯৯৪৪২৩ ও ০১৭৯৯৯৯৪৪২৪ নম্বরে কল বা এসএমএস দিলে কিংবা https://www.facebook.com/TEER1972/ পেজে ইনবক্স করলে বাসায় পণ্য পৌঁছে দেয়া হবে। যতদিন এমন পরিস্থিতি থাকবে, ততদিন হটলাইনে অর্ডার করে পণ্য পাবেন ক্রেতারা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা