জাতীয়
করোনা পরিস্থিতি

আবারো বাড়তে পারে সাধারণ ছুটি

নিজস্ব প্রতিবেদক:

আবারো বাড়তে পারে সাধারণ ছুটির মেয়াদ। তবে এ বিষয়ে এখনও প্রধানমন্ত্রী দপ্তর থেকে কোন সিদ্ধান্ত আসেনি।

আগামী ১৬ মে শেষ হচ্ছে ষষ্ঠ দফায় সাধারণ ছুটির মেয়াদ। এরপর ১৭ থেকে ২০ মে চারদিন আছে কর্ম দিবস। তারপর ২১ মে শবে কদরের বন্ধ। পরের দুই দিন সাপ্তাহিক ছুটি। এরপরেই ঈদের ছুটি ২৬ মে পর্যন্ত।

এদিকে করোনাভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব চলতি মাসেই সর্বোচ্চ পর্যায়ে ওঠা আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে চলতি মাসে সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য বারবার আহ্বান জানাচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এবং স্বাস্থ্য অধিদপ্তর। সরকারের বিভিন্ন মহল থেকে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। এই অবস্থায় সাধারণ ছুটির মেয়াদ আপাতত ঈদের ছুটির সঙ্গে যুক্ত করেন ২৬ মে পর্যন্ত বাড়তে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয় একাধিক সূত্র জানিয়েছে, ২৭ ও ২৮ মে দুদিন দুদিন কর্মদিবস এর পরপরই ২৯ ও ৩০ মে সাপ্তাহিক ছুটি। সার্বিক বিষয় বিবেচনা করে সরকার হয়তো ৩০ মে পর্যন্ত ছুটি ঘোষণা করতে পারে।

অবশ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন জানিয়েছেন, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ছুটির বিষয়ে কোনো নির্দেশনা পাননি। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ছুটির মেয়াদ বাড়তে পারে বলে তিনি মনে করেন। তিনি জানান, এ বিষয়ে দু-একদিনের মধ্যেই সিদ্ধান্ত জানা যাবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা