জাতীয়

সাড়ে চার কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনার কারণে মহাবিপদে পড়েছে দেশের খেটে খাওয়া মানুষ। তাই দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত সাড়ে চার কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার।

সোমবার (১১ মে) এক তথ্যবিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।

৬৪টি জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবিবার (১০ মে) পর্যন্ত এক লাখ ১৩ হাজার ৮০২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। সারা দেশে চাল বরাদ্দ করা হয়েছে এক লাখ ৪৩ হাজার ৬৭ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা প্রায় এক কোটি।

এছাড়া তিন কোটি ছয় লাখ দুই হাজার মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে ৫১ কোটি ৬৯ লাখ ১৩ হাজার টাকা। নগদ টাকা বরাদ্দ আছে প্রায় ৮০ কোটি টাকা। এতে ইতোমধ্যে উপকার পাওয়া পরিবার সংখ্যা ৫৯ লাখ ১১ হাজার ৫০০টি।

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ১৫ কোটি ৯৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১৩ কোটি ৯ লক্ষ ৬৬ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা তিন লাখ ৮৩ হাজার এবং লোকসংখ্যা সাত লাখ ৮৯ হাজার জন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ আগস্ট...

লৌহজংয়ে মার্কেটে আগুন, রক্ষা পেল হাসপাতাল-ব্যাংক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ...

আমিরকে নেটিজেনদের প্রশ্ন, ‘চতুর্থ বিয়ে কবে করছেন?’

অমিতাভ বচ্চন সঞ্চালিত জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিস...

এসএসসি ও সমমানের ফল প্রকাশ

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় পাসের হ...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

কেন মায়ের মৃত্যুর পর আত্মহত্যার চেষ্টা করেছিলেন গোবিন্দ?

মায়ের মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন ও অন্ধকার সময়ের মধ্য দিয়ে গিয়েছিলেন বলিউড...

বাবাকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনায় মেসি

গভীর শোক নিয়ে গতকাল আর্জেন্টিনায় ফিরেছেন ফুটবল তারকা লিওনেল মেসি। বাবা হোর্হে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা